শুধু প্রচার নয়, ধর্মীয় নেতাদের ‘উঠে দাঁড়াতে’ বললো মুসলিম ওয়ার্ল্ড লীগ
আল ইহসান ডেস্ক:
ইসরায়েলি গণহত্যার মুখে গাজার জন্য ধর্মীয় নেতাদের শুধু প্রচারেই সীমাবদ্ধ থাকা নয়, ‘শান্তির জন্য উঠে দাঁড়াতে এবং কাজ করতে’ আহ্বান জানিয়েছে মুসলিম ওয়ার্ল্ড লীগ। গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) মালয়েশিয়ার কুয়ালালামপুরে ধর্মীয় নেতাদের নিয়ে মুসলিম ওয়ার্ল্ড লীগ এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আয়োজিত এক সম্মেলনে এ আহ্বান জানানো হয়।
আরব নিউজ জানিয়েছে, ‘সংঘাত নিরসনে ধর্মীয় নেতাদের ভূমিকা’ শীর্ষক ধর্মীয় নেতাদের আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বব্যাপী সকল প্রধান ধর্মের প্রতিনিধিদের একত্রিত করা হয়।
এতে মুসলিম, খ্রিস্টান, হিন্দু এবং বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী বক্তারা সহিংসতা ও সংঘাতের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ধর্মীয় নেতাদের ভূমিকা, ধর্মীয় কূটনীতি এবং গাজায় দখলদার ইসরায়েলের গণহত্যা হামলার ওপর বিশেষ অধিবেশন নিয়ে আলোচনা করে।
মুসলিম ওয়ার্ল্ড লীগের প্রতিনিধিত্বকারী আল-ইসা উদ্বোধনী বক্তৃতায় বলেন, ‘এই শীর্ষ সম্মেলন ধর্মীয় নেতাদের তাদের নিজ নিজ ধর্মের মূল্যবোধ সম্পর্কে একটি ঐতিহাসিক দায়িত্বের সামনে দাঁড় করাতে এসেছে। মূল্যবোধগুলো ঘোষিত হয়েছে এবং এগুলো বিশ্বব্যাপী শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় অবদান রাখার জন্য সক্রিয়ভাবে প্রয়োগ করতে হবে।’
তিনি বলেন, ‘আজ গাজা উপত্যকায় যা ঘটছে - গণহত্যা এবং হৃদয়বিদারক দুর্ভিক্ষ, যা সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায় প্রত্যক্ষ করেছে- তা মানবাধিকারের নীতির ক্ষেত্রে একটি বিপজ্জনক নজির। জাতিসংঘের সার্বজনীন সনদ জারির পর থেকে, আমাদের বিশ্ব কখনো (গাজার পরিস্থিতির মতো) এমন কিছু দেখেনি। দুঃখের বিষয় হলেও সত্য, এটি আন্তর্জাতিক প্রতিশ্রুতির বিশ্বাসযোগ্যতার ওপর সন্দেহ জাগায়।’
আরব নিউজ জানিয়েছে, আল-ইসা সম্মেলনে ধর্মীয় নেতাদের কেবল ‘প্রচার’-এর ওপর মনোনিবেশ করার আহ্বান জানাননি, বরং শান্তি গঠনে সক্রিয় হওয়ার এবং তাদের অনুসারীদের মানবিক মর্যাদার প্রতি যৌথ অঙ্গীকারের দিকে পরিচালিত করার আহ্বান জানিয়েছেন।
এদিকে, আনোয়ার ইব্রাহীম বলেন, ‘প্রতিদিন দেখা যাচ্ছে শিশুরা মারা যাচ্ছে, ঘরবাড়ি এবং মানুষ বোমা হামলার শিকার হচ্ছে... এই পৃথিবীতে কি ঘটছে? আমাদের বিশ্বাস এবং নৈতিক মূল্যবোধের পক্ষে দাঁড়ানো বিবেকের কণ্ঠস্বর কোথায়? আমাদের জেগে উঠতে হবে এবং ধর্মীয় নেতাদের তাদের মতামতে আরও দৃঢ় হতে হবে।’
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।