ধাপে ধাপে এই বছরের মধ্যেই গাজা দখল হবে -সন্ত্রাসী ইসরায়েল - প্রতিক্রিয়া জানিয়েছে হামাস ও জাতিসংঘ
আল ইহসান ডেস্ক:
সন্ত্রাসী ইসরায়েলের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল ঘোষণা করেছে, হামাস যদি অস্ত্র সমর্পণ ও বন্দি মুক্তি না দেয়, তবে গাজা উপত্যকা ধাপে ধাপে দখল করা উচিত। এটি মূলত ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা এবং গাজার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সর্বশেষ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। খবর আল জাজিরার।
গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক সংবাদ সম্মেলনে বেজালেল বলেছে, হামাস যদি আত্মসমর্পণ না করে, তবে ইসরায়েলকে চার সপ্তাহের জন্য প্রতি সপ্তাহে গাজার একটি অংশ দখল করতে হবে। তার ভাষায়, প্রথমে ফিলিস্তিনিদের দক্ষিণ গাজায় চলে যেতে বলা হবে, এরপর উত্তর ও মধ্য গাজায় অবরোধ আরোপ করে সেগুলোও দখল করা হবে। সে দাবি করে, এই প্রক্রিয়া তিন থেকে চার মাসের মধ্যেই শেষ করা সম্ভব এবং বছরের শেষ নাগাদ গাজায় বিজয় (দখল) নিশ্চিত করা যাবে।
বেজালেলের এই ঘোষণার পর ইসরায়েলি সেনারা গাজা শহরের আরও গভীরে প্রবেশ করেছে। তাদের মূল লক্ষ্য শহরটি দখল করা এবং প্রায় দশ লক্ষ বাসিন্দাকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা।
এদিকে গাজায় সন্ত্রাসী ইসরায়েলের তীব্র হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ মহাসচিব সম্প্রতি সতর্ক করেছে যে, এ ধরনের অভিযান ‘ব্যাপক মৃত্যু ও ধ্বংস’ ডেকে আনবে।
গত বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব বলেছে, ‘দুর্ভিক্ষ আর আসন্ন কোনো আশঙ্কা নয়, এটি এখন বর্তমান বাস্তবতা।’
সন্ত্রাসী ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা দীর্ঘদিন ধরে হামাসকে অস্ত্র ত্যাগের জন্য চাপ দিয়ে আসছে। তাদের দাবি, গাজার ভবিষ্যৎ প্রশাসনে এ সংগঠনের কোনো ভূমিকা থাকতে পারবে না। তবে ইসরায়েলি উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেলের বক্তব্যকে হামাস তীব্রভাবে নিন্দা জানিয়ে বলেছে, এটি আসলে ‘ফিলিস্তিনি জনগণকে নির্মূল করার আনুষ্ঠানিক আহ্বান’ এবং ‘নিরীহ বেসামরিকদের বিরুদ্ধে ক্ষুধা ও অবরোধকে অস্ত্র হিসেবে ব্যবহারের স্বীকারোক্তি।’
হামাস আরও জানায়, ‘বেজালেলের মন্তব্য কোনো বিচ্ছিন্ন উগ্র মত নয়; এটি প্রায় ২৩ মাস ধরে গাজায় চালানো ইসরায়েলি নীতিরই বহিঃপ্রকাশ। এ ধরনের বক্তব্য প্রমাণ করে যে গাজায় যা ঘটছে তা কেবল সামরিক যুদ্ধ নয়, বরং গণহত্যা ও ব্যাপক বাস্তুচ্যুতির পরিকল্পনা।’ সংগঠনটি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায়, ইসরায়েলি নেতাদের জবাবদিহির আওতায় আনতে হবে।
আরও পড়ুন
সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।