শীতের তীব্রতা বাড়ছে, দুর্ভোগে চরাঞ্চলের মানুষ
, ১৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ সাবি’, ১৩৯৩ শামসী সন , ০৮ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
সিরাজগঞ্জ সংবাদাদতা:
শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। শৈত্যপ্রবাহ শুারু না হলেও হিমেল বাতাস, ঘন কুয়াশা আর রাতভর বৃষ্টির মতো ঝরা শিশিরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। যমুনা নদী বেষ্টিত চরাঞ্চলগুলোতে শীতের তীব্রতা যেন আরও কয়েক গুণ বেশি।
যমুনা নদীর তীরবর্তী চরের মধ্যে বসবাসরত মানুষের অবস্থা আরো কাহিল । পাঁচ লক্ষাধিক মানুষ এই চরাঞ্চলে জীবনযাপন করেন, যাদের অধিকাংশই শীতপ্রবণ অঞ্চলে বসবাস করায় হিমেল বাতাসে ঘরবন্দি হয়ে পড়েছেন।
যমুনা নদী বেষ্টিত ৫টি উপজেলায় শতাধিক চর রয়েছে। এই সব চরের মানুষগুলোকে তীব্র শীতে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে । নদী তীরবর্তী হওয়ায় এই এলাকায় শীতের তীব্রতাও বেশী এছাড়া চরবাসীদের প্রতিদিনই জরুরী প্রয়োজনে নৌকা যোগে বিভিন্ন এলাকায় যেতে হয়। এ সময় প্রচন্ড শীত উপেক্ষা করে নৌ পথে যাতায়ত করতে হয় এতে কষ্টের সীমা থাকে না ।
কাজিপুর উপজেলার খাসরাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাইফুল ইসলাম জানান, এই উপজেলার চরাঞ্চলের ৬টি ইউনিয়নের এসব চরে বসবাসকারী প্রায় ৫০ হাজার মানুষ শীতে চরম দুর্ভোগে রয়েছেন। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা পড়েছেন মহাবিপাকে। তিনি আরও জানান, এখন পর্যন্ত সরকারি সহায়তার অংশ হিসেবে একটি শীতবস্ত্রও বিতরণ করা সম্ভব হয়নি। অন্যদিকে, শীতের তীব্রতায় দিনমজুর শ্রেণির মানুষের দুর্ভোগ বাড়ছে। প্রচন্ড ঠান্ডার কারণে অনেকেই কাজে যেতে পারছেন না, ফলে পরিবার-পরিজন নিয়ে তারা পড়েছেন নিদারুণ কষ্টে।
এদিকে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালগুলোতে। জেলার বিভিন্ন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সর্দি-কাশি, জ্বর ও নিউমোনিয়াসহ শীত জনিত রোগ আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। হাসপাতাল সূত্রে জানা যায়, শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিগগিরই বাস্তবায়িত হচ্ছে না ৯ম পে-স্কেল, দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হেপাটাইটিস সি আক্রান্তের সংখ্যায় বিশ্বে শীর্ষ দশে বাংলাদেশ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেয়ের কান্ডে জামাত এমপির বাসভবন ঘেরাও, মহাসড়ক অবরোধ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মাইক্রোপ্লাস্টিক শরীরের বিভিন্ন অঙ্গে জমে, ক্ষতির বৈজ্ঞানিক তথ্য নেই’
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আন্তর্জাতিক মানদন্ড অনুসরণ করে টুথপেস্টের অনুমোদন দেয়া হয় -বিএসটিআই
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই -ফখরুল
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনপ্রিয়তা না থাকলে সাংগঠনিক কার্যক্রম কোনো কাজে আসবে না -রিজভী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পদ ছাড়লে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব -তথ্য উপদেষ্টা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে -বাণিজ্যমন্ত্রী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস ছাড়া মিলবে না রেজিস্ট্রেশন
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)