এনসিপিসহ ৩ দল নিয়ে আত্মপ্রকাশ করলো ‘গণতান্ত্রিক সংস্কার জোট’
নিজস্ব সংবাদদাতা:
জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তিনটি রাজনৈতিক দল নিয়ে আত্মপ্রকাশ করেছে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’।
গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ নতুন এ জোটের ঘোষণা দেয়। এতে থাকা বাকি দুটি দল হলো- বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
সংবাদ সম্মেলনে নাহিদকে নতুন জোটের মুখপাত্র হিসেবে ঘোষণা করেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
এসময় নাহিদ বলেছে, আমরা দেখেছি, ঐকমত্য কমিশনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নানা শক্তি সংস্কারের বিরোধিতা করেছে, বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। কিন্তু আমরা যারা সংস্কারের পক্ষে, পরিবর্তনের পক্ষে তারা গণঅভ্যুত্থান সফল করার জন্য, তার আকাঙ্খাগুলো সফল করার জন্য আন্তরিকভাবে কাজ করে এসেছি।
সেই রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়েছে জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেছে, আমাদের এই ঐক্য প্রক্রিয়া আজ শুরু হয়েছে এবং এটা চলমান থাকবে। আমরা বাংলাদেশের মানুষকে আহ্বান করছি, বার্তা দিচ্ছি- গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো আমরা ঐক্যবদ্ধ হচ্ছি। আমরা বাংলাদেশকে পুরোনো রাজনীতির পথে আর ফেরত যেতে দেব না।
শ্রীলঙ্কায় বন্যার মধ্যেই নতুন করে ভূমিধসের শঙ্কা
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।