ছাত্রের মায়ের মোবাইলে কুপ্রস্তাব জামাত নেতার!
ঝালকাঠি সংবাদাদতা:
নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়ন জামাতের সভাপতি নুরুল্লাহর বিরুদ্ধে অনৈতিক কর্মকা-ের অভিযোগ পাওয়া গেছে।
নুরুল্লাহ উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের মাও. আমজাদ হোসেনের ছেলে। সে ঝালকাঠি সদর উপজেলার কৃষ্ণকাঠি এলাকার একটি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক।
স্থানীয়রা জানান, কয়েক মাস আগে এক অচেনা নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও কলের একটি ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এছাড়াও নুরুল্লাহ কৃষ্ণকাঠী এলাকার একটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় কর্মরত অবস্থায় সেখানে এক ছাত্রের মায়ের মোবাইলে নিয়মিত কুপ্রস্তাব পাঠানোর অভিযোগ ওঠে। ঘটনাটি জানাজানি হলে ওই ছাত্রের স্বজনরা তাকে শারীরিকভাবে হেনস্তা করেন।
বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ঝালকাঠি জেলা ও নলছিটি উপজেলা জামাত তদন্ত কমিটি গঠন করে। তদন্তে নারী হয়রানি, নৈতিক অসঙ্গতি এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়গুলো প্রমাণিত হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।