শীতকালীন ঝড়ে গাজায় মানবিক বিপর্যয় চরমে
আল ইহসান ডেস্ক:
শীতকালীন ঝড় ও অবিরাম বৃষ্টির ফলে ফিলিস্তিনের গাজায় এক ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে, যা বর্তমান সংকটকে আরও গভীর করে তুলেছে। জাতিসংঘ জানিয়েছে যে, তাঁবু ও কম্বলসহ পর্যাপ্ত ত্রাণসামগ্রী মজুত থাকা সত্ত্বেও সন্ত্রাসী ইসরায়েলের আরোপিত কঠোর নিয়ন্ত্রণ ও বাধার কারণে জীবনরক্ষাকারী এসব সরঞ্জাম গাজায় প্রবেশ করতে পারছে না।
আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা গেছে, বাস্তুচ্যুত লাখো ফিলিস্তিনি এই বৈরী আবহাওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন এবং সীমান্ত ক্রসিংগুলোতে সন্ত্রাসী ইসরায়েলের কড়াকড়ির কারণে জরুরি সহায়তা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। গাজার ফিলিস্তিনি সিভিল ডিফেন্স বর্তমান পরিস্থিতিকে এক কথায় ‘চরম মানবিক বিপর্যয়’ বলে আখ্যায়িত করেছে।
এই দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে গত বুধবার গাজা সিটির শাতি শরণার্থী শিবিরে একটি যুদ্ধবিধ্বস্ত বাড়ির ছাদ ধসে পড়ার ঘটনা ঘটে। ফিলিস্তিনি উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে দুই শিশুসহ ছয়জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের মতে, ঝড়ের কারণে গাজাজুড়ে অসংখ্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র ও মানুষের ব্যক্তিগত মালামাল ধ্বংস হয়ে গেছে, যার ফলে প্রায় ৩০ হাজার শিশু সরাসরি স্বাস্থ্য ও জীবনঝুঁকির মুখে পড়েছে। দ্রুত সংস্কারকাজ শুরু না হলে পরিস্থিতি আরও শোচনীয় হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
মানবিক সংকটের এই চরম মুহূর্তে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানী ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। বৈঠকে গাজায় যুদ্ধবিরতি স্থিতিশীল করা এবং জরুরি ত্রাণ প্রবেশের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
কাতারের প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন যে, গাজায় মানবিক সহায়তা অবশ্যই ‘নিঃশর্তভাবে’ পৌঁছাতে দিতে হবে। তিনি তার বক্তব্যে স্পষ্ট করে বুঝিয়েছেন যে, সন্ত্রাসী ইসরায়েল ইচ্ছাকৃতভাবে লাখো মানুষের জন্য প্রয়োজনীয় ত্রাণ আটকে দিচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সূত্র: আল জাজিরা।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।