ভারতকে স্থায়ী শিক্ষা দিয়েছে পাকিস্তান -শেহবাজ
, ২৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১৯ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০৪ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পাকিস্তান-ভারত যুদ্ধে পাকিস্তান ভারতের হিন্দুত্ববাদী সরকারের জন্য এমন এক অবিস্মরণীয় শিক্ষা দিয়েছে, যা তারা কখনো ভুলবে না। একথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
খাইবার পখতুনখোয়ার (কেপি) হারিপুর বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর ল্যাপটপ স্কিম উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গত বুধবার ভাষণে একথা বলেন। তিনি বলেন, ‘মার্কা-এ-হক’ (সত্যের যুদ্ধ)-এ পাকিস্তানের সশস্ত্র বাহিনী জাতির দোয়া ও অবিচল সমর্থনের মাধ্যমে বিজয় অর্জন করেছে। দিল্লি থেকে মুম্বাই- ভারত এই পরাজয় কখনো ভুলবে না। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।
ভারত ও পাকিস্তানের মধ্যে মে মাসে যুদ্ধ শুরু হয়। পাকিস্তানের দাবি, তখন অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার পর কোনো উসকানি ছাড়াই পাকিস্তানে আক্রমণ চালায় ভারত।
নয়াদিল্লির দাবি, পেহেলগামে ২৬ জন পর্যটক হত্যার ঘটনায় জড়িত সন্ত্রাসীরা পাকিস্তানি। এ অভিযোগ ইসলামাবাদ অস্বীকার করেছে এবং নিরপেক্ষ তদন্তে অংশ নিতে ভারতকে আহ্বান জানিয়েছে। ৮৭ ঘণ্টাব্যাপী যুদ্ধে পাকিস্তান ভারতীয় তিনটি রাফালসহ ছয়টি যুদ্ধবিমান এবং ডজনখানেক ড্রোন ভূপাতিত করে বলে জানানো হয়। দুই দেশের মধ্যকার এই যুদ্ধ ১০ মে একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে শেষ হয়।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, খাইবার পখতুনখোয়া সাহসী, দৃঢ়চেতা ও বীর মানুষের প্রদেশ, যারা দশকের পর দশক ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে আসছে। তিনি বলেন, আপনাদের ত্যাগের কারণেই দেশে শান্তি ফিরে এসেছে। তিনি ঘোষণা দেন, ল্যাপটপ স্কিমের আওতায় প্রদেশজুড়ে ল্যাপটপ বিতরণ সম্প্রসারিত করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)