শিশুর সম্ভ্রমহরণের অপরাধে গৃহশিক্ষকের মৃত্যুদ-
চার বছর আগে রাজধানীর বনশ্রীতে সাত বছরের এক শিশুর সম্ভ্রমহরণের দায়ে গৃহশিক্ষক জাহিদুলকে মৃত্যুদ- দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মোছাম্মৎ রোকশানা বেগম হেপীর আদালত এ রায় ঘোষণা করে। সাজার পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা অর্থদ-, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়।
মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৩ মার্চ ভুক্তভোগী শিশুটির বাসায় পড়াতে যান গৃহশিক্ষক জাহিদুল। ওইদিন রাত সাড়ে ৮টার দিকে শিশুটির বাবা-মা বাসা সংলগ্ন গ্যারেজে কাজ করছিলেন। এসময় হঠাৎ গৃহশিক্ষক জাহিদুলকে তড়িঘড়ি করে বের হয়ে যেতে দেখেন। পরে শিশুটির কান্নার আওয়াজ শুনে তারা ঘরে যান। তখন শিশুটি জানায়, তার শিক্ষক তাকে ধর্ষণ করেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা মামলা দায়ের করেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।