আসন্ন বাজেটে সিগারেটে কর বাড়বে না -এনবিআর চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন নতুন অর্থবছরের বাজেটে সিগারেটের ওপর আর কর বাড়ানো হবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) এনবিআরের সম্মেলন কক্ষে আয়োজিত প্রাক-বাজেট আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।
এনবিআর চেয়ারম্যান বলেন, দেশে সিগারেটের চেয়ে বিড়ির ট্যাক্স কম। নকল বিড়ির উৎপাদন বন্ধ না করলে বিড়ি মালিক শিল্প সমিতির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সিগারেটের ওপর আর কর বাড়ানো হবে না বলেও জানান আবদুর রহমান খান।
তিনি বলেন, ভ্যাট থেকে যে পরিমাণ রাজস্ব আসার কথা, তা আে স না। ভোক্তা ভ্যাট দিয়ে রিসিট না নিলে রাজস্ব বাড়বে না। যারা ভ্যাট দিয়ে রিসিট নেবে লটারির মাধ্যমে এক লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে, সেই উদ্যোগ নেওয়া হচ্ছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।