সাবেক মন্ত্রী আনিসুলের ৫২ দিন, আইজিপি মামুনের ৯২ দিনের রিমান্ড মঞ্জুর
, ১৯ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ আশির, ১৩৯২ শামসী সন , ২০ মার্চ, ২০২৫ খ্রি:, ৫ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পৃথক মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ সংক্রান্ত আদেশ দেন।
এদিকে আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজধানীর মোহাম্মদপুর থানায় করা সুজন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ১৩ আগস্ট ঢাকার সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ পর্যন্ত বিভিন্ন মামলায় তার ৫২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
যাত্রাবাড়ী থানায় করা ওবায়দুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
গত ১৯ আগস্ট দীপু মনিকে গ্রেপ্তার করে পুলিশ। এ পর্যন্ত বিভিন্ন মামলায় তার মোট ১২ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়েছিল গত বছরের ২২ আগস্ট, তার মোট ৩৮ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। ইনু ২৬ আগস্ট গ্রেপ্তার হন এবং এখন পর্যন্ত মোট ৪০ দিনের রিমান্ড পেয়েছে পুলিশ।
যাত্রাবাড়ী থানায় করা সায়েম হোসেন হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তিনি গত ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার হন এবং এখন পর্যন্ত ৯২ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।
এছাড়া, মোহাম্মদপুর থানায় করা অর্ণব হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সাদেক খানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সাদেক খানকে গত ২৪ আগস্ট গ্রেপ্তার করা হয় এবং এখন পর্যন্ত তার মোট ৯ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় এ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশে কয়েক বছরে ৭-৮টি সুপার স্পেশালাইজড হাসপাতাল করা হবে
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাবনায় ২০০ একর জমিতে হচ্ছে নতুন বিসিক শিল্পনগরী
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টানা ৪১ দিন জামাতে নামাজ, পুরস্কার হিসেবে ৯ শিশু-কিশোর পেল বাইসাইকেল
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিলো ক্ষুব্ধ গ্রামবাসী
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কোস্ট গার্ডের হাতে ডাকাত বাহিনীর সক্রিয় সদস্য গ্রেপ্তার
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কুমিল্লায় বাড়ছে এইডস রোগী, বেশিরভাগই অশালীনতায় যুক্ত
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পথশিশুদের সুরক্ষা ও মানবিক উন্নয়নে কাজ করছে সরকার -ডা. জাহিদ
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লিচু সংরক্ষণে গবেষণার উদ্যোগ নেবে সরকার -বাণিজ্যমন্ত্রী
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শব্দদূষণ নিয়ন্ত্রণেও এআই ব্যবহারের পরিকল্পনা -ডিএনসিসি প্রশাসক
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার -তথ্য প্রতিমন্ত্রী
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আমাদের শত্রু চতুর্দিকে -দুদু
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতি ও গণতন্ত্র ধ্বংসের গভীর চক্রান্ত চলছে -ফখরুল
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












