শিবিরের অনেক নেতা আগে ছাত্রলীগের পদধারী ছিল -রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জামাতের ছাত্রসংগঠন ছাত্রশিবির অভিযোগ করে জাতীয়তাবাদী ছাত্রদলের ভেতর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখা যায়। কিন্তু মানুষ এটিও জানে ছাত্রশিবিরের বর্তমান অনেক নেতা পূর্বে ছাত্রলীগের পদধারী ছিল।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর পল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দল আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, সব দলেরই রাজনৈতিক ইতিহাস জাতি জানে। তাই সুষ্ঠু রাজনীতিতে ফিরে আসা উচিত।
এ সময় জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে চলমান রাজনৈতিক রেষারেষি কোনোভাবেই কাম্য নয় বলেও মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব।
স্বৈরাচার শেখ হাসিনা বিদায় হলেও দেশের দিনমজুর শ্রেণির মানুষ কষ্টে জীবনযাপন করছেন উল্লেখ করে তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিরসনে সরকারের দৃষ্টি দেওয়া উচিত।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।