নির্বাচনের দিকে বেশি নজর দিচ্ছে বিএনপি -এ্যানি
আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিকে বিএনপি বেশি নজর দিচ্ছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) জাতীয় সংসদ ভবন এলাকায় বিএনপির বর্ধিত সভার প্রতির পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
বর্ধিত সভার প্রস্তুতি শেষে জানানো হয়, ২৭ তারিখের বর্ধিত সভায় ৪ হাজারের মতো নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। বর্ধিত সভা রাত পর্যন্ত চলবে। নেতাকর্মীদের জন্য সকালের নাস্তা, দুপুরের খাবার এবং সন্ধ্যার নাস্তার ব্যবস্থা করা হচ্ছে।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আগামী দিনের জাতির প্রত্যাশা একটা সুষ্ঠু, স্বাভাবিক ও সাধারণ নির্বাচন। যেটি গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার জন্য বেশি দরকার। সেই দিকে আমরা বেশি নজর দিচ্ছি। আমার বিশ্বাস, দেশে যদি একটি গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে সব ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।