মানুষের স্বার্থ পরিপন্থী কর্মকান্ডে জড়িত হলে কঠোর ব্যবস্থা -যুবদল
, ২৫ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৮ তাসি’, ১৩৯২ শামসী সন , ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ১১ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
সংগঠনের কোনো নেতা-কর্মী সন্ত্রাসী কিংবা মানুষের স্বার্থ পরিপন্থী কর্মকান্ডের সঙ্গে জড়িত হলে তাদের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ গ্রহণ করবে জাতীয়তাবাদী যুবদল।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সংগঠনের এই সিদ্ধান্ত ঘোষণা করেন।
নুরুল ইসলাম নয়ন বলেন, জাতীয়তাবাদী যুবদল স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চায় যে, কোনো ব্যক্তি বা গোষ্ঠি সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকান্ড চালানোর সুযোগ পাবে না। ভবিষ্যতে যাতে কেউ সংগঠনের সুনাম ক্ষুন্ন করতে না পারে, সে জন্য যুবদল কঠোর নীতি গ্রহণ করবে।
যুবদলের সাধারণ সম্পাদক আরও বলেন, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক থেকে আরম্ভ করে যেকোনো ওয়ার্ডের কর্মী পর্যন্ত প্রত্যেকের কাছে আমরা একটি বার্তা পৌঁছে দিতে চাই, জাতীয়তাবাদী যুবদলের কোনো নেতা-কর্মী যদি কোনো সন্ত্রাসী কর্মকান্ডে কিংবা দেশবিরোধী বা মানুষের স্বার্থ পরিপন্থী কোনো কাজে নিজেকে জড়িয়ে ফেলে, দল কিন্তু তাদের কোনো ছাড় দেবে না।
নয়ন বলেন, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান দ্ব্যর্থহীন ভাষায় এটা ইতোমধ্যে ঘোষণা করেছেন- আমরা এই বার্তাটি গণমাধ্যমের মাধ্যমে যুবদলের সকল নেতা-কর্মীর কাছে পৌঁছে দিতে চাই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)