শিঙাড়া বিক্রি করে মাসে আয় ৭-৮ লাখ টাকা!
- ১৭টি পরিবারে কর্মসংস্থানের ব্যবস্থা
, ২৩ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ২২ মে, ২০২৫ খ্রি:, ৯ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
মিরপুর ডিওএইচএসে ‘আনিস ভাইয়ের নাগা শিঙাড়া’ নামের ছোট্ট এক শিঙাড়ার দোকান রয়েছে।
এই দোকানের বিশেষত্ব হলো শিঙাড়া ছাড়াও সসে দেওয়া হয় নাগা মরিচ। দোকানের সামনেই বড় কড়াইয়ে ভাজা হয় শিঙাড়া। দোকানটা ছোট হলে কি হবে, দোকানটিতে কম করে হলেও ১৬ থেকে ১৭ জন কাজ করছেন।
দোকানের কর্তা মুহম্মদ আনিস। আগে একটি হোটেলে বাবুর্চির কাজ করতেন। ২০২৩ সালে সেই কাজ ছেড়ে মিরাজ নামের এক বন্ধুকে নিয়ে ছোট্ট একটি ভ্যানে শিঙাড়া বিক্রি শুরু করেন। ছয় থেকে সাত মাস পর শিঙাড়া বিক্রির টাকা দিয়ে ভাড়া নেন এই দোকান। দোকানে প্রথমে সকালের নাশতা বিক্রি করতেন। এরপর বিক্রি করতে শুরু করেন দুপুরের খাবার। পাশাপাশি শিঙাড়া বিক্রিও চলত। সে সময় দিনে দুই থেকে তিন হাজার টাকার মতো আয় হতো।
ধীরে ধীরে বুঝতে পারেন ক্রেতারা অন্যান্য খাবারের চেয়ে শিঙাড়া বেশি পছন্দ করছেন। প্রথম দিকে শিঙাড়ার পুর তৈরি করা থেকে শুরু করে ভাজা, সবকিছুই নিজ হাতে করতেন আনিস। এরপর কাজের চাপ বাড়তে থাকলে একজন, দুজন করে কর্মচারী নিতে থাকেন। তাতেও যখন কাজ করা কঠিন হয়ে পড়ে, তখন যোগ করতে থাকেন আরও কর্মচারী। এভাবে এই পর্যন্ত তিনি কাজে নিয়েছেন তার এলাকার মোট ১৭ জনকে।
এই দোকানে প্রতিদিন প্রায় ১২ হাজার শিঙাড়া তৈরি হয়, যা তৈরিতে ব্যবহৃত হয় প্রায় ৭০ কেজি আলু ও প্রায় ৮০ কেজি আটা। শিঙাড়ার দাম ৩ টাকা করে।
দোকান থেকে আয় কেমন হয় সে প্রসঙ্গে দোকানি আনিস বলেন, ‘এই দোকান থেকে মাসে সাত থেকে আট লাখ টাকার মতো আয় হয়, যার একটা অংশ চলে যায় কর্মচারীদের বেতনে। সব মিলিয়ে মাস শেষে দুই থেকে তিন লাখ টাকার মতো লাভ থাকে।’
আনিস বলেন, এখন আর অন্যের অধীনে কাজ করতে হয় না; বরং তার এই দোকান থেকে ১৭টি পরিবার চলে, এতেই তিনি সন্তুষ্ট। ভবিষ্যতে দোকানের আরও শাখা খোলার ইচ্ছা আছে। আশপাশের এলাকা ছাড়া রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসেন এই শিঙাড়া খেতে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে শিঙাড়ার এই দোকান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












