২৫ মিনিটের পথ যেতে দেড়-দুই ঘণ্টা, ধুলায় ভোগান্তি
, ০৬ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৯ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৮ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০২ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
পথে রাখা নির্মাণসামগ্রী, ধুলাবালি ও দীর্ঘ যানজটে প্রতিদিন ভোগান্তি পোহাচ্ছেন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, যাত্রী, চালক ও এলাকাবাসী।
রাজধানীর প্রগতি সরণি ও আশপাশ এলাকায় উন্নয়নকাজের খোঁড়াখুঁড়িতে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক চলাচল। কোথাও সড়কের বড় অংশ ঘিরে রাখা হয়েছে, কোথাও ফুটপাত ও সার্ভিস লেন খুঁড়ে তৈরি করা হয়েছে গভীর নালা। পথে রাখা নির্মাণসামগ্রী, ধুলাবালি ও দীর্ঘ যানজটে প্রতিদিন ভোগান্তি পোহাচ্ছেন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, যাত্রী, চালক ও এলাকাবাসী। স্বাভাবিক সময়ে যে পথ পাড়ি দিতে ২৫-৩০ মিনিট লাগে, সেখানে বাসে এখন দেড়-দুই ঘণ্টা পর্যন্ত সময় লাগছে; কোনো কোনো দিন আরো বেশি।
ঢাকার অন্যতম ব্যস্ত এ সড়ক দিয়ে প্রতিদিন বিমানবন্দর, কুড়িল, নতুনবাজার, বাড্ডা, রামপুরা, বসুন্ধরা আবাসিক এলাকা ও পূর্বাঞ্চলের বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করেন। সড়কের দুই পাশে তিনটি করে লেন থাকলেও নির্মাণকাজের কারণে কোথাও কোথাও এক পাশে মাত্র একটি লেন দিয়ে যানবাহন চলাচল করছে। ফলে বাস, ট্রাক, প্রাইভেট কার, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল ও রিকশাকে একই সংকীর্ণ জায়গা দিয়ে চলতে হচ্ছে। ব্যারিকেডের পাশে খননযন্ত্র দিয়ে কাজ চলার সময় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হচ্ছে, বাড়ছে যাতায়াতের সময়।
একই এলাকায় দ্বিতীয় দফায় খোঁড়াখুঁড়ি নিয়েও ক্ষোভ রয়েছে এলাকাবাসীর। তাদের অভিযোগ, প্রায় এক বছর আগে যমুনা ফিউচার পার্কের সামনের অংশে এমআরটি লাইন-১-এর ইউটিলিটি স্থানান্তরের কাজ করা হয়েছিল। এখন আবার ঢাকা ওয়াসার পাইপলাইন স্থাপনের জন্য সড়ক খোঁড়া হচ্ছে। ফলে একবার কাজ শেষ হওয়ার পরও একই স্থানে নতুন করে খোঁড়াখুঁড়ি, বেহাল সড়ক ও ধুলাবালির ভোগান্তি থেকে মুক্তি মিলছে না। তাদের মতে, উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে কার্যকর সমন্বয় থাকলে একই এলাকায় বারবার সড়ক খোঁড়ার প্রয়োজন কমানো যেত, পাশাপাশি নগরবাসীর দুর্ভোগও এড়ানো সম্ভব হতো।
এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-১) প্রকল্প পরিচালক সারওয়ার উদ্দীন খান বলেন, এমআরটি লাইন-১-এর ইউটিলিটি স্থানান্তরের কাজ ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত চলবে। পাশাপাশি আগামী বছরের শুরু থেকে মূল নির্মাণকাজও শুরু হবে। প্রকল্পের কাজ শেষ না হওয়া পর্যন্ত সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এ কারণে যানজট কমাতে কয়েকটি ব্যবস্থা বিবেচনা করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চিকিৎসার মানচিত্রে অন্ধকারে উপজেলা
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খাল খননের মাটি যাবে ইটভাটায়
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কৃষির বি-স্ট্রং প্রকল্পে পদে পদে অনিয়ম-দুর্নীতি
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীর ১৩ স্থান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতায় বেঁধে দিলেন সময়
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আ’লীগকে কোনো অবস্থাতেই প্রতিষ্ঠিত হতে দেয়া হবে না -বিমানমন্ত্রী
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্তসহ এনসিপির তিন দাবি
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদন্ড আমাদের জন্য বড় শিক্ষা -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নিজেদের দ্বন্দ্ব ঢাকতেই বিরোধী দলের রাজপথে নতুন নাটক -রিজভী
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গরু মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয় -রুমিন ফারহানা
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চা বাগানের অনাবাদি জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফাজিল ও কামিল মাদ্রাসার সব ধরনের নিয়োগ বন্ধের নির্দেশ
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড -চিফ হুইপ
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












