চিকিৎসার মানচিত্রে অন্ধকারে উপজেলা
, ০৬ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৯ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৮ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০২ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
হাসপাতাল আছে, চিকিৎসার সরঞ্জামও আছে, কিন্তু চিকিৎসক ও প্রয়োজনীয় জনবলের অভাবে মিলছে না কাক্সিক্ষত সেবা। দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর বড় অংশের চিত্র এখন এমনই। ৪৯২টি কমপ্লেক্সে অনুমোদিত ১৬ হাজার ৭৮৪টি চিকিৎসক পদের অর্ধেকের বেশি শূন্য। এর মধ্যে ১০০টির বেশি কেন্দ্রে সংকট চরমে। কোথাও চিকিৎসক ঘাটতি ৭০ শতাংশ ছাড়িয়েছে।
সার্জারি, গাইনি ও অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞের অভাবে ৪৩৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে ৩৪৪টিতে বন্ধ রয়েছে অস্ত্রোপচার। অনেক কেন্দ্রে অব্যবহৃত পড়ে আছে অপারেশন থিয়েটার। এক্স-রে, আলট্রাসনোগ্রাম ও ইসিজির মতো পরীক্ষার সুবিধাও নেই বহু হাসপাতালে। ফলে সাধারণ চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্যও রোগীদের ছুটতে হচ্ছে জেলা সদর কিংবা বেসরকারি হাসপাতালে। এতে বাড়ছে চিকিৎসাব্যয় ও স্বাস্থ্যঝুঁকি।
এমন সংকটের মধ্যেই স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৮,৫৬১ জন চিকিৎসক বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে রয়েছেন। তাদের মধ্যে ৮৪৫ জনের কোনো নির্দিষ্ট দায়িত্ব নেই। অন্যদিকে সরকারি হাসপাতালগুলোতে অনুমোদিত ৬৯ হাজারের বেশি জনবল পদের প্রায় ২৫ হাজার শূন্য। চিকিৎসকসংকট মোকাবিলায় সরকার পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ নিয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, শুধু চিকিৎসক নিয়োগ বা অবকাঠামো সম্প্রসারণ নয়, মানসম্মত সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহায়ক জনবল ও চিকিৎসা সরঞ্জামও নিশ্চিত করতে হবে।
সম্প্রতি জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদ- অনুযায়ী সরকারি হাসপাতালে ৮৮ হাজার ৯০০ চিকিৎসক প্রয়োজন। এসব জায়গায় কর্মরত আছেন ৩০ হাজার ৩১১ জন; ঘাটতি ৫৮ হাজার ৫৮৯ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১ সেপ্টেম্বর পর্যন্ত দেশের ৪৯২টি উপজেলায় চিকিৎসকের ৮,৪৫২টি পদ শূন্য ছিল। খুলনা বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলে সংকট তীব্র। অধিদপ্তরের হিসাবে, ৪৩৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে ৩৪৪টিতে অস্ত্রোপচার বন্ধ। ১০১টিতে এক্স-রে, প্রায় ২০০টিতে আলট্রাসনোগ্রাম এবং ৭৫টিতে ইসিজি সেবা চালু নেই। ৪০০টির বেশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যানেসথেসিওলজিস্ট রয়েছেন মাত্র ১৪২ জন। ফলে অস্ত্রোপচারের অবকাঠামো থাকলেও বিশেষজ্ঞের অভাবে সেবা দেওয়া যাচ্ছে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
খাল খননের মাটি যাবে ইটভাটায়
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
২৫ মিনিটের পথ যেতে দেড়-দুই ঘণ্টা, ধুলায় ভোগান্তি
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কৃষির বি-স্ট্রং প্রকল্পে পদে পদে অনিয়ম-দুর্নীতি
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীর ১৩ স্থান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতায় বেঁধে দিলেন সময়
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আ’লীগকে কোনো অবস্থাতেই প্রতিষ্ঠিত হতে দেয়া হবে না -বিমানমন্ত্রী
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্তসহ এনসিপির তিন দাবি
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদন্ড আমাদের জন্য বড় শিক্ষা -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নিজেদের দ্বন্দ্ব ঢাকতেই বিরোধী দলের রাজপথে নতুন নাটক -রিজভী
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গরু মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয় -রুমিন ফারহানা
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চা বাগানের অনাবাদি জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফাজিল ও কামিল মাদ্রাসার সব ধরনের নিয়োগ বন্ধের নির্দেশ
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড -চিফ হুইপ
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)