গরু মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয় -রুমিন ফারহানা
, ০৬ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৯ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৮ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০২ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
দেশে বর্তমানে চাঁদাবাজির এক নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে গবাদিপশুকে মাঠে ঘাস খাওয়াতেও চাঁদা গুনতে হচ্ছে বলে মন্তব্য করেছেন বি-বাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
একই সঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তার নির্বাচনী এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না; এমন অনিয়ম দেখলে তিনি নিজেই রাজপথে নামবেন।
গত জুমুয়াবার (১৬ অক্টোবর) সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়দরকান্দি গ্রামে ১ ও ২ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বর্তমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির অবনতির চিত্র তুলে ধরে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘পরিস্থিতি এখন এমন জায়গায় গিয়ে ঠেকেছে যে খামারের পশুগুলোকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হচ্ছে। এমনকি চাঁদা না দিলে খামারের মাছে বিষ প্রয়োগের মতো জঘন্য অপরাধও ঘটছে।’
দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে নতুন পরিস্থিতি তৈরি হলেও নিত্যপণ্যের ঊর্ধ্বগতি নিয়ে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন এই সংসদ সদস্য। তিনি বলেন, বিদ্যুৎ, গ্যাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ পরিবর্তনের প্রত্যাশা থাকলেও বাজারে স্বস্তি ফেরেনি।
বর্তমানে বাজারে ৮০ থেকে ৯০ টাকার নিচে কোনো সবজি মিলছে না এবং রাজধানীতে একটি ডিমের দাম ১৫ টাকায় ঠেকেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের এমন অস্বাভাবিক মূল্যের কারণে সাধারণ ও খেটে খাওয়া মানুষের জীবনযাত্রা চরম দুর্বিষহ হয়ে উঠেছে বলে তিনি উল্লেখ করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাশে বসা দুই নারীর স্প্রেতে অজ্ঞান যুবক, হাতিয়ে নেয় ১ লাখ ২৭ হাজার টাকা
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটলো বিএসএফ
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেলাপোকার পর মোদির বিরুদ্ধের এবার নামছে ‘মাছি’
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ল্যাপটপগুলি ভাগাভাগি করে নিজেদের মধ্যে খেয়ে ফেললেন’
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গরুর খামারের পাশে নোংরা পরিবেশে পাউরুটি-বিস্কুট
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি বিজ্ঞাপনের দাম পুনর্নির্ধারণের দাবি
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাংবাদিকরা জাতির বিবেক -রবিউল আলম
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংসদ সদস্যদের মনোনীত প্রকল্পে ৩২৯ কোটি টাকা বরাদ্দ
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আ’লীগকে মাফ করতে চেয়েছিল জামত -রিজভী
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ইশরাক ভাই সমালোচনাকেও সাধুবাদ জানাবেন এবং নিজেকে শুধরে নিবেন’
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিজ এলাকার নারীদের ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতন করুন, চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












