চা বাগানের অনাবাদি জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব
, ০৬ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৯ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৮ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০২ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
দেশের চা বাগানগুলোর আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং অব্যবহৃত ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে অনাবাদি জমিতে বাণিজ্যিক সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তাব এসেছে। চা বাগানের মূল পরিবেশ ও জীববৈচিত্র্য অক্ষুণœ রেখে বেসরকারি বিনিয়োগকারীদের সঙ্গে যৌথ উদ্যোগে এই সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার।
সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত চা শিল্পের উন্নয়নে গঠিত মনিটরিং ও পরামর্শক কমিটির প্রথম সভায় এ সংক্রান্ত প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর আগে সরকারের উচ্চপর্যায়ের এক নির্দেশনায় চা কোম্পানিগুলোকে বেসরকারি বিনিয়োগকারীদের সঙ্গে যৌথ বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখার আহ্বান জানানো হয়েছিল। সেই ধারাবাহিকতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ১৭২টি নিবন্ধিত চা বাগান রয়েছে, যার মোট জমির পরিমাণ প্রায় ২ লাখ ৮৩ হাজার ৮৯৬ একর। এর মধ্যে ১ লাখ ৫৯ হাজার একরের বেশি জমিতে চা চাষ হচ্ছে। চাষযোগ্য জমির বাইরে বড় একটি অংশ অন্যান্য কাজে ব্যবহৃত হলেও বেশ কিছু জমি এখনো অনাবাদি ও অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে।
কমিটির আলোচনায় বলা হয়, যেসব জমি চা চাষের উপযোগী নয়, সেসব স্থানে পরিবেশবান্ধব উপায়ে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন করা যেতে পারে। পাশাপাশি বাগানের বিদ্যমান কারখানা ও অন্যান্য অবকাঠামোর ছাদে সোলার প্যানেল বসিয়ে নেট মিটারিং পদ্ধতির আওতায় বিদ্যুৎ উৎপাদনের সুযোগ রয়েছে। তবে এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক অনুমোদনের প্রয়োজন হবে।
জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশল অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে দেশে বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশ ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা রয়েছে। চা বাগানের অনাবাদি জমিকে এই লক্ষ্যের সঙ্গে যুক্ত করা গেলে জাতীয় গ্রিডে সবুজ জ্বালানি যুক্ত হওয়ার পাশাপাশি বাগান মালিকদের জন্য বিকল্প আয়ের টেকসই উৎস তৈরি হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চিকিৎসার মানচিত্রে অন্ধকারে উপজেলা
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খাল খননের মাটি যাবে ইটভাটায়
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
২৫ মিনিটের পথ যেতে দেড়-দুই ঘণ্টা, ধুলায় ভোগান্তি
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কৃষির বি-স্ট্রং প্রকল্পে পদে পদে অনিয়ম-দুর্নীতি
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীর ১৩ স্থান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতায় বেঁধে দিলেন সময়
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আ’লীগকে কোনো অবস্থাতেই প্রতিষ্ঠিত হতে দেয়া হবে না -বিমানমন্ত্রী
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্তসহ এনসিপির তিন দাবি
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদন্ড আমাদের জন্য বড় শিক্ষা -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নিজেদের দ্বন্দ্ব ঢাকতেই বিরোধী দলের রাজপথে নতুন নাটক -রিজভী
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গরু মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয় -রুমিন ফারহানা
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফাজিল ও কামিল মাদ্রাসার সব ধরনের নিয়োগ বন্ধের নির্দেশ
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড -চিফ হুইপ
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)