সম্পাদকীয়-১
লবণ আমদানির খবরে দিশেহারা লবণ চাষি ও শ্রমিকরা ৮ লাখ মেট্রিক টন লবণ মওজুদ থাকার পরও অবুঝ অন্তর্বর্তী সরকারকে লবণ আমদানী আত্মঘাতী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
লবণ শিল্পের সবচেয়ে বড় দুর্বলতা সংরক্ষণ অবকাঠামোর অভাব অতিশীঘ্র দূর করতে হবে ইনশাআল্লাহ।
, ২০ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১০ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৬ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
চলতি লবণ উৎপাদন মৌসুমের শুরুতে লবণ মিল মালিক ও সংশ্লিষ্ট আমলাদের কারসাজির মাধ্যমে বিদেশ থেকে এক লাখ মেট্রিক টন লবণ আমদানীর সিদ্ধান্তের খবরে কক্সবাজার জেলার উপকূলীয় এলাকার হাজার হাজার লবণ চাষি ও শ্রমিকরা হতাশ হয়ে পড়েছে এবং তাদের চরম উত্তেজনা বিরাজ করছে।
গত মৌসুমের উৎপাদিত লবণের ন্যায্যমূল্য না পাওয়ায় এখনো মাঠে পড়ে আছে ৫ থেকে ৮ লাখ মেট্রিক টন পণ্য। এর মধ্যেই নতুন করে লবণ আমদানির চেষ্টা শুরু হয়েছে। ফলে চাষিদের মধ্যে নেমে এসেছে চরম হতাশা।
কিছু দিন আগে হঠাৎ করেই আমদানির তোড়জোড় শুরু করে বিসিক। এ খবরে লবণের দাম মণপ্রতি (৪২-৪৪ কেজি) ২০ টাকা পর্যন্ত কমে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। দাম কমে যাওয়া ও আমদানির খবরে মৌসুম শুরুর এক মাস পেরিয়ে গেলেও চাষীরা মাঠে পুরোদমে উৎপাদন শুরু করেনি। সর্বশেষ ৪ ডিসেম্বর পর্যন্ত লবণ উৎপাদন হয়েছে মাত্র ৫০০ টন। অথচ ২০২৫ সালের একই সময়ে এর পরিমাণ ছিল ৫ হাজার টন। লোকসানের আশঙ্কায় চাষীরা মাঠে না নামায় এ বছর মৌসুমের শুরুতে লবণ উৎপাদন নিয়ে শঙ্কায় রয়েছে খোদ বিসিক কর্তৃপক্ষ।
জানা গেছে, ২০২৫ সালে লবণ উৎপাদনের জন্য বিঘাপ্রতি সর্বোচ্চ ৪০ হাজার টাকায় জমি লিজ নিয়েছিলো চাষীরা। তবে এ বছর দাম কমে যাওয়া ও মৌসুমের শুরুতে আমদানির অনুমতি দেয়ায় লিজ মূল্য কমতে শুরু করেছে। চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন ১৫-২০ হাজার টাকায় জমি হস্তান্তর করেছে মালিকরা। আবার লিজ মূল্য কম থাকায় অনেকে জমি দিচ্ছে না। এতে আগ্রহ থাকলেও অনেক চাষী মাঠে যেতে পারছে না।
দেশে সংকট থাকলে সরকার লবণ আমদানির অনুমোদন দেয়। ২০২৫ সালে উৎপাদন সাড়ে তিন লাখ টনের মতো কম হলেও শিল্প খাতে প্রায় সাড়ে ৬ লাখ টন লবণ ব্যবহৃত হয়নি।
এখন যদি বিপুল পরিমাণ লবণ আমদানি করা হয়, তবে আর মাত্র তিন মাস পরই দেশে যে লবণ উৎপাদন শুরু হবে তার কী হবে? এতে লক্ষাধিক প্রান্তিক লবণচাষি ক্ষতিগ্রস্ত হবে। ভোক্তার স্বার্থ ও দেশের প্রয়োজনে লবণ আমদানি হোক, কিন্তু তাতে চাষিরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে সরকারকে অবশ্যই নজর দিতে হবে।
প্রসঙ্গত, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চকরিয়া পেকুয়া আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, কক্সবাজার অঞ্চলের লবণ দিয়ে পুরো দেশ চলে। কিন্তু বর্তমান অস্থায়ী সরকার না বুঝে উৎপাদন মৌসুমে আমদানি শুরু করে দিয়েছে। যার ফলে চাষিরা ন্যায্যমূল্য বঞ্চিত হচ্ছে। এভাবে ন্যায্যমূল্য বঞ্চিত হলে তারা লবণ চাষে আগ্রহ হারিয়ে ফেলবে। তাই আমি বলবো আমাদের লবণ খেয়ে যেন কেউ নিমকহারামি না করে।
আগামীতে বিএনপি সরকার গঠন করলে চাষিদের কথা বিবেচনা করে লবণ আমদানি করবে না।
প্রসঙ্গত, কক্সবাজারের লবণ শিল্পের সবচেয়ে বড় দুর্বলতা হলো - সংরক্ষণ অবকাঠামোর অভাব। লবণ মৌসুম শেষ হওয়ার পর বৃষ্টিতে, বাতাসে কিংবা জায়গা সংকটে প্রচুর লবণ নষ্ট হয়ে যায়। শিল্প সচিব সভায় জানান, “যদি উপযুক্ত জমি পাওয়া যায়, কক্সবাজারেই একটি আধুনিক লবণ সংরক্ষণাগার নির্মাণ করা হবে। এর মাধ্যমে উৎপাদিত লবণ দীর্ঘ সময় সংরক্ষণ করা যাবে, দাম ওঠানামা কমবে এবং চাষিরা ন্যায্যমূল্য পাবে।”
বিশেষজ্ঞদের মতে, সংরক্ষণাগার হলে লবণ উৎপাদনশীলতা বাড়বে অন্তত ২০ শতাংশ এবং বাজারে মধ্যস্বত্বভোগীদের আধিপত্য কমবে।
অর্থনীতিবিদদের মতে, সংরক্ষণাগার স্থাপন, মিল আধুনিকায়ন ও পরিবহন অবকাঠামো উন্নয়ন হলে এই শিল্প শুধু স্বয়ংসম্পূর্ণ নয়, বরং রপ্তানিযোগ্য খাতে পরিণত হবে ইনশাআল্লাহ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রধানমন্ত্রী শুধু রেসিং কার চালিয়ে উৎসাহ দিলেই হবে না। ‘শিমু’, ‘সোলেমানের’ উদ্ভাবিত সেচযন্ত্র তথা সুলভ প্রযুক্তিকেও উৎসাহ দেয়ার পাশাপাশি প্রান্তিক কৃষকের মাঝে ছড়িয়ে দিতে হবে দেশের প্রান্তিক নাগরিকের উদ্ভাবিত প্রযুক্তি দ্বারাই সঙ্কটে সমাধানের অনুসন্ধানী উদ্দীপনা থাকতে হবে। ইনশাআল্লাহ
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ মহিমান্বিত ৮ই যিলক্বদ শরীফ। সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, আফদ্বলুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আত্বওয়ালু ইয়াদান সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাবিয়াহ আলাইহাস সালাম উনার পবিত্র নিসবাতুল আযীম শরীফ দিবস। সুবহানাল্লাহ! পাশাপাশি আজ ‘বিশ্ব পর্দা দিবস’।
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আসইয়াদ, সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ৭ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত পবিত্র ৭ই যিলক্বদ শরীফ আজ। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার প্রতি সর্বোচ্চ হুসনে যন পোশন করত উনার শান-মান মুবারক অনুভব করা, মর্যাদা-মর্তবা মুবারক জানা, দয়া-ইহসান মুবারক উপলব্ধি করা,ফয়েজ-তাওয়াজ্জুহ ও নেক ছোহবত মুবারক হাছিল করা
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুবারক হো! মহিমান্বিত ৬ই যিলক্বদ শরীফ। সুবহানাল্লাহ! মুজাদ্দিদে আ’যমে ছানী, সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার মহাসম্মানিতা যাওজাতুম্ মুকাররমাহ সাইয়্যিদাতুনা হযরত মুজীরাতুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এবার শুধু শাসক গং নয়, বাংলাদেশের গোটা জনসাধারণকেই বশ ও বুদ করার ছক কষছে ভারত প্রতিবেশী দেশের সাথে মিলিতভাবে আগামী পহেলা বৈশাখ পালনের ঘোষণা ভারতীয় ষড়যন্ত্রের সমার্থক। ঈমানদার দেশবাসীকে খুবই সতর্ক এবং সক্রিয় হতে হবে ইনশাআল্লাহ।
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সোনার বাংলার সব কিছুতেই সোনা। এক নারিকেল চাষেই দেশে ৫০ হাজার কোটি টাকা আয় এবং লাখ লাখ লোকের বেকারত্বের অবসান সম্ভব। সহজেই হবে অনেক কর্মসংস্থান, আমদানীর সাশ্রয় এবং বৈদেশিক মুদ্রার সমৃদ্ধি। ইনশায়াল্লাহ!
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দৈনন্দিন ৩২ বার পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠ করলেও মুসলমান কি পবিত্র সূরা ফাতিহা শরীফ শুধু পাঠের মধ্যেই আবদ্ধ থাকবে? ফিকির আর আমল কী অধরাই থাকবে?
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ সুমহান বরকতময় পবিত্র ২রা যিলক্বদ শরীফ! সুবহানাল্লাহ! সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আহলু বাইতি রসূলিল্লাহ, সাইয়্যিদাতুনা হযরত ঊখতু রসূল মিনার রদ্বায়াহ্ আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সূদী ব্যাংক ব্যবস্থা মূলত: আত্মঘাতী এবং শোষক ব্যবস্থা। ব্যাংক শোষণের কারণে শুধু একজন মালিকই নয় বা শত শত শ্রমিকই নয় বরং গোটা আর্থো-সামাজিকখাত হয় ক্ষত-বিক্ষত, বিপর্যস্থ, লা’নতগ্রস্থ, বেকারত্বে জর্জরিত। বর্তমান সংকটাপন্ন অর্থনীতি বাঁচাতে অতিসত্বর সুদী ব্যাংক ব্যবস্থা বাদ দিয়ে ইসলামী মূল্যবোধের ব্যাংক ব্যবস্থা চালু করতে হবে ইনশাআল্লাহ।
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র কুরআন শরীফ উনার চিরন্তন ঘোষণা অনুযায়ী কাফির-মুশরিকদের নিকৃষ্ট চরিত্রের একটি নগ্ন বহিঃপ্রকাশ : এপস্টিন ফাইলস
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চলমান সংসদে “সর্বশক্তিমান আল্লাহ পাক উনার প্রতি আস্থা ও বিশ্বাসই হবে রাষ্ট্রের যাবতীয় কার্যাবলীর মূল ভিত্তি- এই অনুচ্ছেদ পূর্ণবহালের প্রতিশ্রুতির সাথে চতুর্থ শ্রেণী থেকে হারাম খেলাধূলায় বাধ্য করার ঘোষণা চরম সাংঘর্ষিক।
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পৃথিবী চাইলেই বাংলাদেশ অনলাইন শিক্ষা ব্যবস্থা চাইতে পারেনা। তাহলে সবার আগে বাংলাদেশ প্রতিশ্রুতি প্রমাণ হয়না। শিক্ষামন্ত্রী তথা সরকারকে অবিলম্বে অনলাইন শিক্ষা থেকে সরে আসতে হবে।
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












