শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাত:
লন্ডভণ্ড জাপানের ওকিনাওয়া, চীন-তাইওয়ানে সতর্কতা
, ২৬ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১১ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১০ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৬ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গত শনিবার (৮ আগস্ট) প্রলয়ংকরী টাইফুন ‘ডলফিন’ জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া প্রিফেকচারে আঘাত হেনেছে। এর প্রভাবে প্রায় ৫০ হাজারেরও বেশি ভবন বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। অন্যদিকে, ঘূর্ণিঝড়টি চীনের পূর্ব উপকূলে আছড়ে পড়ার আশঙ্কায় বেইজিং ইতিমধ্যে তাদের বন্দরগুলো বন্ধ করে দিয়েছে এবং ফেরি চলাচল স্থগিত করেছে।
টাইফুনের প্রভাবে কাগাশিমায় প্রায় ৩৯ হাজার এবং ওকিনাওয়ায় ১২ হাজারেরও বেশি ভবন বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। জাপানের অভ্যন্তরীণ বিমান সংস্থা এএনএ এবং জাপান এয়ারলাইন্স ওকিনাওয়াগামী ও ওকিনাওয়া থেকে সব ফ্লাইট বাতিল করেছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় ১৬২ কিলোমিটার, যা দমকা হাওয়ার আকারে ২১৬ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে।
চীনে টাইফুন ডলফিন রোববার গভীর রাত অথবা সোমবার ভোরের দিকে আছড়ে পড়তে পারে। চীনা কর্তৃপক্ষ এই ঘূর্ণিঝড়টিকে ‘অরেঞ্জ ক্যাটাগরি’ (দ্বিতীয় সর্বোচ্চ স্তর) হিসেবে চিহ্নিত করেছে। বন্যা ও ভূমিধসের আশঙ্কায় জরুরি অবস্থা মোকাবিলায় সাড়াদানের মাত্রা বাড়িয়ে ৩ নম্বর স্তরে উন্নীত করা হয়েছে।
চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্রের তথ্যমতে, টাইফুনটি ঝেজিয়াং প্রদেশের ঝৌশান শহর এবং ফুজিয়ান প্রদেশের ফুডিং শহরের মাঝামাঝি কোনো এলাকা দিয়ে উপকূলে আঘাত হানতে পারে। সে সময় কেন্দ্রের কাছে বাতাসের গতিবেগ থাকতে পারে প্রতি সেকেন্ডে ৩৮ থেকে ৪৫ মিটার।
১২ আগস্ট পর্যন্ত সাংহাই ও পার্শ্ববর্তী প্রদেশসহ পূর্ব চীনে ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ঝেজিয়াংয়ের কিছু এলাকায় ৬০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে। ঝেজিয়াং প্রদেশ তাদের উপকূলীয় টাইফুন সতর্কতা সর্বোচ্চ স্তরে নিয়ে গেছে এবং ১৬২টি ফেরি রুট বন্ধ করে দিয়েছে। ফুজিয়ান প্রদেশও ফেরি চলাচল স্থগিত করেছে।
তাইওয়ানেও টাইফুনের কারণে ৭৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুক্তরাজ্য ও তিন মুসলিম দেশকে ধন্যবাদ জানাল যুক্তরাষ্ট্র
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইয়েমেন যুদ্ধে বহু বিমান ও ড্রোন হারিয়েছে সৌদি আরব
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাতিসংঘে ইসরায়েলি সন্ত্রাসীর ভাষণ শুরুর আগেই ৭৭ দেশের প্রতিনিধিদের ওয়াকআউট
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ইরানের বিরুদ্ধে আগ্রাসনে অংশ নেয়ায় ইউরোপকে জবাবদিহির আওতায় আনতে হবে’
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লেবাননে দখলদার ইসরাইলের ‘ফসফরাস’ হামলা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২০২২ সালের পর সবচেয়ে কঠিন শীত আসছে ইউরোপে, মারাত্মক জ্বালানি সংকটের আশঙ্কা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনে সাবমেরিন শনাক্তকারী মুঠোযন্ত্র তৈরি
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রিয়াদে সেনাপ্রধানদের জরুরি বৈঠক, হুথি-সউদী যুদ্ধে যোগদানের সম্ভাবনা কতটুকু পাকিস্তান-তুরস্কের?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বড় ধরণের বাজেট সংকটে ইসরায়েলি সন্ত্রাসী সেনাবাহিনী
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তীব্র মানসিক চাপে ৮ মার্কিন নাবিকের আত্মহত্যার চেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)