‘মাহরাম’ ব্যতিত নারীদের ‘চিকিৎসা’ ও নাম ধরে ডাকতে মানা
আল ইহসান ডেস্ক:
পুরুষ চিকিৎসক ও দন্তচিকিৎসক দিয়ে নারী রোগীদের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা দেয়ার বিষয়ে সতর্কতা জারি করেছে আফগান সরকার। খবর দ্য গার্ডিয়ান ও আফগান সংবাদমাধ্যম জান টাইমস।
প্রতিবেদন অনুযায়ী, আনুষ্ঠানিকভাবে পুরুষ কর্তৃক নারী রোগীদের চিকিৎসা বন্ধের ঘোষণা না এলেও তালেবান নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ব্যক্তিগত চেম্বারে অভিযান চালিয়ে পুরুষ চিকিৎসকদের সতর্ক করছে। নারী রোগী পাওয়া গেলে তাদের কারাবন্দি করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের অধিকাংশ প্রদেশে পুরুষ চিকিৎসকদের নারী রোগীদের সরাসরি পরীক্ষা বা চিকিৎসা না করার আনুষ্ঠানিক নির্দেশনা আসছে। জরুরি চিকিৎসার ক্ষেত্রে নানা শর্তও আরোপ করা হচ্ছে। শর্তগুলোর মধ্যে রয়েছে, নারী রোগীর সঙ্গে তার পরিবারের কোনো পুরুষ অভিভাবক বা মাহরাম থাকতে হবে। কিছু ক্ষেত্রে নারী নার্সের মাধ্যমে নির্দিষ্ট চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করার নির্দেশও দেওয়া হয়েছে।
উত্তর আফগানিস্তানের একটি সরকারি হাসপাতালে ১৫ বছর ধরে কর্মরত সার্জন সামিম (ছদ্মনাম) বলে, ‘আমরা নারী রোগীদের সরাসরি পরীক্ষা করতে পারি না, কারণ আমরা তাদের মাহরাম নই। চিকিৎসা যত সাধারণই হোক কিংবা রোগীর অবস্থা যত সংকটাপন্নই হোক, তাতে কোনো পার্থক্য নেই।’
নারীদের নাম ধরে ডাকা যাবে না:
দেশটিতে চিকিৎসা ছাড়াও নারীদের নাম ধরে প্রকাশ্যে ডাকা যাবে না। উত্তর আফগানিস্তানের বলখ প্রদেশে নারী রোগীদের প্রকৃত নামের পরিবর্তে ‘বিবি’ বলে সম্বোধনের নির্দেশ দেওয়া হয়েছে।
গত মে মাসে হাসপাতাল, বেসরকারি চিকিৎসাকেন্দ্র ও ক্লিনিকগুলোকে এ নির্দেশ দেয়া হয়। এমনকি চিকিৎসকের ব্যবস্থাপত্রেও নারীদের প্রকৃত নাম ব্যবহার না করার কথা বলা হয়েছে।
আরও পড়ুন
সব ›
এডেনের দিকে হুথিরা, শহর রক্ষায় পরিখা খনন
জাপানে তুষারপাত, পেরুতে তীব্র তাপপ্রবাহ
আল ইহসান ডেস্ক: শক্তিশালী এল নিনোর প্রভাবে কোথাও বাড়ছে তাপমাত্রা, কোথাও দেখা দিচ্ছে ভারী তুষারপাত। এরই মধ্যে জ…
ইরানে ১৫ লাখ টন কার্বন ছড়িয়েছে সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েল
আল ইহসান ডেস্ক: ইরানের জ্বালানি স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় বায়ুম-লে ১৫ লাখ টন কার্বন ডাই…
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।