লইট্টা মাছ কেন খাবেন?
, ০৭ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ সাদিস, ১৩৯৩ শামসী সন , ৩০ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১৪ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
লইট্টা মাছ আমরা দুইভাবে খেতে পারি। একটি হচ্ছে কাঁচা, যেটা সমুদ্র থেকে তুলে একেবারে তরতাজা খাওয়া হয়। আরেকটা হচ্ছে সমুদ্রের তীরে রোদে শুকিয়ে মাছকে একেবারে শুকনো করে খাওয়া যায়। স্বাদের দিক থেকে যেমন, তেমনি পুষ্টিগুণের দিক দিয়েও অনন্য এই মাছ। সাধারণত ২৫ সেন্টিমিটার পর্যন্ত বড় হয় মাছটি।
লইট্টা মাছের মধ্যে প্রচুর পরিমাণে আয়োডিন থাকে। বঙ্গোপসাগর, আরব সাগরসহ এশিয়ার বিভিন্ন উপকূলে লইট্টা মাছ ধরা পড়ে।
লইট্টা মাছের উপকারিতা:
* লইট্টা শুঁটকিতে থাকা ক্যালসিয়াম উচ্চ রক্তচাপ কমায়।
* লইট্টা মাছ প্রোটিনে ভরপুর। শুঁটকি আকারে খাওয়া হলে এই প্রোটিনের পরিমাণ আরো বৃদ্ধি পায়। প্রোটিন আমাদের শরীরের টিস্যু গঠনে প্রত্যক্ষ ভূমিকা রাখে। এ ছাড়া এই মাছে থাকা প্রোটিন শরীরের হরমোন, এনজাইম এবং অন্যান্য উপাদানের ভারসাম্য বজায় রাখে।
* লইট্টা শুঁটকিতে রয়েছে প্রচুর আয়রন। যাঁরা রক্তাল্পতায় ভুগছেন, তাদের জন্য এটি দারুণ কার্যকর।
* লইট্টা মাছ আর্থ্রাইটিসে আক্রান্ত রোগীর জন্য উপকারী।
* এই মাছে রয়েছে অতি উপকারী ওমেগা-৩ ফ্যাটি এসিড, যা শরীরের রক্তনালিকে পরিষ্কার রাখে। হার্টের সুস্বাস্থ্যের জন্য লইট্টা মাছে থাকা ওমেগা-৩ ফ্যাটি এসিডের কাজ বহুমাত্রিক। যেমন-অতিরিক্ত রক্ত জমাট বাঁধা প্রতিহত করা, রক্তে ট্রাইগ্লিসারাইডের লেভেল কমানো, রক্ত সঞ্চালন বাড়ানো ইত্যাদি। ত্বককে শুষ্কতা এবং প্রদাহ থেকে সুরক্ষা করে।
* রক্তের হিমোগ্লোবিন বাড়াতে তাজা লইট্টা মাছ অনেক বেশি ভূমিকা রাখে। এছাড়া পেশির শক্তি বৃদ্ধি, ব্রেনের সক্ষমতা বৃদ্ধি, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ, শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা, অনিদ্রা কমানো, শক্ত হাড় ও দাঁত তৈরি, পরিপাকে সহায়তা, দৃষ্টিশক্তি বৃদ্ধি, ত্বক ও ঠোঁটের সুস্বাস্থ্যসহ আরো বিভিন্নভাবে উপকারী লইট্টা মাছ।
* এই মাছের তেল দারুণ ব্যথানাশক ওষুধ হিসেবে কাজ করে।
* লইট্টা মাছ কোলন ক্যান্সারের ঝুঁকি কমায়।
* লইট্টা মাছে ভিটামিন ডি ও ক্যালসিয়াম থাকে, যা হাড়ের স্বাস্থ্যের জন্য উপকারী। বিশেষ করে বাড়ন্ত শিশুদের হাড়ের সুস্থ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
* ব্যায়ামের পর পেশির দ্রুত পুনরুদ্ধারে সাহায্য করে লইট্টা মাছের পুষ্টিগুণ।
* এতে থাকা ভিটামিন বি১২ স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চলনবিলে বিলুপ্তির পথে গ্রামবাংলার ঐতিহ্য নল বড়শি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলা কিউআর কীভাবে ব্যবহার করবেন?
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসাগরে তাপ শোষণে নতুন রেকর্ড, এক বছরে মানুষের ব্যবহৃত শক্তির ৪০ গুণ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চোখের পাপড়ির কাজ কি?
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন খাবার গ্যাসের সমস্যা বাড়ায়, কোনটা কমায়?
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মানচিত্রে দেশ নেই, আছে সেনা-সংসদ-মুদ্রা!
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিয়ালের গোশত, তক্ষক ও জোঁকের তেল, রোগ সারানোর সত্যতা কতটা?
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিসলেক্সিয়া সম্পর্কে জানেন, কেন হয়?
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাঁদের বুকে গড়ে উঠবে বসতি: কত দিন চলবে পানির ভা-ার?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মেয়াদোত্তীর্ণ খাবার কী ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করে?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঋণ ও বন্ড বাজারে ধস : চরম সংকটের মুখে বিশ্ব অর্থনীতি
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যে দেশগুলোতে রাতেও ঝলমল করে সূরে্যর আলো
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












