চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় মাছ লইট্টা
, ০৭ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ সাদিস, ১৩৯৩ শামসী সন , ৩০ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১৪ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
চট্টগ্রামের জনপ্রিয় লইট্টা মাছ এখানকার খাবারের এক প্রধান অনুষঙ্গ। বাংলাদেশের মতোই ভারতের মুম্বাই ও যুক্তরাজ্যে লইট্টা মাছ সমান জনপ্রিয়। চট্টগ্রামের মানুষ হলেই লইট্টা মাছের প্রতি আলাদা টান থাকবে।
এ অঞ্চলের সংস্কৃতি ও খাদ্যের ইতিহাসের সঙ্গে মাছটি গভীরভাবে জড়িয়ে আছে। লইট্টা মাছের শুঁটকি চাটগাঁয় ফুনি বলা হয়।
তাজা মাছের পাশাপাশি লইট্টা শুঁটকিও সারা বছরই খাওয়া হয়। ভুনা বা রসা রান্না কিংবা ঝুরি ভাজি-সব রকমেই লইট্টা অতুলনীয়।
আবার দামটা সস্তার পাঙ্গাশ মাছের চেয়েও কম। কক্সবাজারের রেস্তোরাঁগুলোর অন্যতম জনপ্রিয় মেন্যু লইট্টা ফ্রাই। ডিম, মসলা, ময়দার বেসন মাখিয়ে ডুবোতেলে ভেজে তৈরি হয় এই ফ্রাই।
কোনটার তুলনায় কোনটা বেশী উপকারী?
উপকারের কথা বলতে গেলে তাজা লইট্টা মাছের চেয়ে শুকনো লইট্টা মাছের উপকারিতা বেশি। কারণ, তাজা লইট্টা মাছ যখন প্রচ- রোদের তাপে শুকনো করা হয়, তখন তার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ‘ডি’ উৎপাদিত হয়, যা আমাদের শরীরের হাড়ের অস্টিওপরোসিস সমস্যা থেকে আমাদের দূরে রাখতে কাজ করে। পাশাপাশি আমাদের শরীরে ক্যালসিয়াম, আয়রন এবং ম্যাগনেসিয়ামের অভাব পূরণ করে।
তাজা লইট্টা মাছের মধ্যে প্রোটিন থাকে। কিন্তু যখন আমরা তাজা লইট্টা মাছ রোদের তাপে শুকিয়ে ফেলি, তখন প্রোটিনের পরিমাণ আরও বেশি বেড়ে যায়। তাই তাজা লইট্টা মাছের তুলনায় শুকনো লইট্টা মাছ আমাদের শরীরে প্রোটিনের ঘাটতি পূরণ করতে বিশেষ ভূমিকা রাখে।
সবশেষে বলা যায়, লইট্টা মাছ তাজা হোক আর শুকনো হোক, দুইভাবেই এটি আমাদের শরীরে অনেক ধরনের উপকার করে থাকে। সূত্র: ওয়েবসাইট।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












