বৃহস্পতিবার

হিজরী
১৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০১
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৬
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৬ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
মসজিদে বুলডোজার, মামলা শুনতে অসম্মতি সুপ্রিম কোর্টেরমহান আল্লাহ পাক উনার যিকিরকারী ব্যক্তি জীবিত আর যে মহান আল্লাহ পাক উনার যিকির করেনা সে ব্যক্তি মৃত।সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- গান-বাজনা করা ও শ্রবণ করা কবীরাহ গুনাহ। গান-বাজনার আসরে বসা ফাসিক্বী এবং গান-বাজনার স্বাদ গ্রহণ করা কুফরী। তাই প্রত্যেকের জন্য ফরয হচ্ছে- হারাম গান-বাজনাসহ সর্বপ্রকার অশ্লীল-অশালীন হারাম কাজ থেকে বিরত থাকা।মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‌‘নিয়ে নেব’, হুমকি বিজেপি নেতাররপ্তানির জন্য রাশিয়ার বাজারে আরও বেশি প্রবেশাধিকার চায় বাংলাদেশনভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ৮০ লাখ ডলারপূর্বানুমতি ছাড়া বিচারকদের সরকারি গাড়ি কর্মস্থলের বাইরে না নেয়ার নির্দেশরোহিঙ্গা গণহত্যা: যুক্তরাজ্যের আহ্বানে বুধবার বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকপাকিস্তান ও বাংলাদেশের স্পিকারের বৈঠক: সংসদীয় কূটনীতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার

রাজনীতিবিদ ও পুলিশকে হুমকির ঘটনা বাড়ছে

জামীল আল-মাদানী প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, রাত ১:৪৩
রাজনীতিবিদ ও পুলিশকে হুমকির ঘটনা বাড়ছে

নিজস্ব প্রতিবেদক:

‘পরিবার শেষ করে দেব, বংশ শেষ করে দেব। আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলে খবর আছে। তুই যদি তোর চিন্তা করিস, জীবনের চিন্তা করিস, তাহলে অন্যায়ভাবে গ্রেপ্তার করা থেকে বিরত থাকিস। না হলে রক্ষা নাই। এটাই শেষ কথা। কাফনের কাপড় রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি।’ -এভাবে হোয়াটসআপ মেসেজে হুমকি দেয়া হয় চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিমকে। একটি বিদেশি মোবাইল ফোন নম্বর থেকে ১৮ নভেম্বর রাতে কয়েকটি মেসেজের মাধ্যমে দেওয়া হয় এ হুমকি। চলতি নভেম্বরে মোবাইলে, ফেসবুক, ভুয়া আইডি ও বিভিন্ন সামাজিক মাধ্যম ব্যবহার করে রাজনীতিবিদ, পুলিশ কর্মকর্তাসহ সাধারণ মানুষকে হুমকি দেওয়ার অন্তত ১৩টি ঘটনা প্রকাশ্যে এসেছে। এসব হুমকির অধিকাংশই এসেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কাছ থেকে।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে নামে-বেনামে দেওয়া হচ্ছে নানা ধরনের হুমকি। পুলিশ জানিয়েছে, এ ধরনের হুমকি শুধু ভয়ভীতি প্রদর্শন নয়, ক্ষেত্রবিশেষে অপরাধমূলক কর্মকা-ের অংশও হতে পারে।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, প্রতিনিয়ত পুলিশের অসংখ্য সদস্যকে ফোনসহ নানা কায়দায় হুমকি দিচ্ছে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা। তাদের নাশকতা ঠেকাতে পুলিশ কঠোর অবস্থান নেওয়ায় এ ধরনের হুমকি বেশি দেওয়া হচ্ছে বলে মনে করছে সূত্রটি। এসব হুমকির বেশিরভাগ ক্ষেত্রে ভারতীয় ফোন নম্বর ব্যবহার করা হচ্ছে। এসব সিম কার নামে রেজিস্ট্রেশন করা তা জানতে ইন্টারপোলের মাধ্যমে পুলিশ সদর দপ্তর থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে। কোনো ব্যক্তি এ ধরনের হুমকির শিকার হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা থানায় জানানোর অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

শুধু পুলিশ কর্মকর্তাদেরই নয়। হুমকি দেওয়া হচ্ছে তাদের পরিবারের সদস্যদেরও। অনেক ক্ষেত্রে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীর হুমকির কল রেকর্ড ছড়িয়ে দেওয়া হচ্ছে সামাজিক মাধ্যমে। এতে নিজের নিরাপত্তার পাশাপাশি পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়েও দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তারা দুশ্চিন্তায় রয়েছেন। নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন ভুক্তভোগী পুলিশ সদস্যরা।

সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা বলেন, হুমকি দেওয়া ক্রিমিনাল অফেন্স। এক্ষেত্রে হুমকিদাতাদের বিরুদ্ধে মামলা করতে হবে। এর আগেও পুলিশকে টার্গেট করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে এখন হুমকির ঘটনা বেড়েছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
লাগাম টানা যাচ্ছে না এলপিজি’র দামে লাগাম টানা যাচ্ছে না এলপিজি’র দামে ৫ মিনিট আগে বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র ৬ মিনিট আগে সংকটে ‘শেষ ভরসা’র ঢামেক হাসপাতালও সংকটে ‘শেষ ভরসা’র ঢামেক হাসপাতালও ৬ মিনিট আগে বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন ৯ মিনিট আগে মজুরি এখন ভারত-পাকিস্তানের চেয়েও বেশি মজুরি এখন ভারত-পাকিস্তানের চেয়েও বেশি ১২ মিনিট আগে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে -স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে -স্বরাষ্ট্রমন্ত্রী ১৭ মিনিট আগে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ ১৯ মিনিট আগে কর সংস্কার প্রকল্পে কমছে পরামর্শক কর সংস্কার প্রকল্পে কমছে পরামর্শক ২০ মিনিট আগে মসজিদে বুলডোজার, মামলা শুনতে অসম্মতি সুপ্রিম কোর্টের মসজিদে বুলডোজার, মামলা শুনতে অসম্মতি সুপ্রিম কোর্টের ২৩ মিনিট আগে মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট ৬ ঘণ্টা আগে ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‌‘নিয়ে নেব’, হুমকি বিজেপি নেতার ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‌‘নিয়ে নেব’, হুমকি বিজেপি নেতার ৬ ঘণ্টা আগে রপ্তানির জন্য রাশিয়ার বাজারে আরও বেশি প্রবেশাধিকার চায় বাংলাদেশ রপ্তানির জন্য রাশিয়ার বাজারে আরও বেশি প্রবেশাধিকার চায় বাংলাদেশ ৭ ঘণ্টা আগে