লাগাম টানা যাচ্ছে না এলপিজি’র দামে
নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরের মার্চ থেকে নভেম্বর পর্যন্ত কয়েক দফায় ৫৩.৬ শতাংশ দাম বাড়ানোর পরও সাধারণ ক্রেতাদের অতিরিক্ত মূল্য দিতে হচ্ছে এলপিজি সিলিন্ডার কিনতে। সর্বশেষ চলতি মাসের জন্য ২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বিইআরসি। কিন্তু খুচরা বাজারে এলাকাভেদে এই সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত।
জ্বালানি খাতের একাধিক সূত্রে জানা গেছে, বর্তমানে সারা দেশে এক কোটির বেশি গ্রাহক এলপিজি ব্যবহার করে। এর মধ্যে ৮০ শতাংশ ব্যবহার হয় রান্নার কাজে। বাসাবাড়িতে গ্যাস সংযোগ বন্ধ থাকায় ২০১৫ সাল থেকে দেশে এলপিজির চাহিদা বাড়তে শুরু করে। বছরে এলপিজির চাহিদা এখন ১৮ লাখ টনের বেশি। এর প্রায় ৯৯ শতাংশ বেসরকারি খাতের দখলে, যারা আমদানি করে সরবরাহ করছে। ২০২৫-২৬ অর্থবছরে মোট আমদানির ৮৬ শতাংশ করেছে সাতটি প্রতিষ্ঠান। এর মধ্যে পাঁচ প্রতিষ্ঠানের অংশ প্রায় ৭১ শতাংশ। এক কথায় আমদানির ক্ষেত্রে এমন আধিপত্য ও সরবরাহে ‘সিন্ডিকেটের’ কারণে সরকার নির্ধারিত দামে এলপিজি পাচ্ছেন না গ্রাহক।
জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, বিইআরসি লাইসেন্স দিয়েছে ৫২টি কোম্পানিকে; এর মধ্যে আমদানির অবকাঠামো রয়েছে ২৩টি কোম্পানির, কিন্তু নিয়মিত আমদানি করে মাত্র ৮ থেকে ১০টি কোম্পানি। আগস্টে আমদানি করেছিল ১৩টি কোম্পানি, সেপ্টেম্বরে ১০টি। সমস্যা হলো, এদের কয়েকটি কোম্পানি সরবরাহ কমালেই বাজারে টান পড়ে রান্নার কাজে ব্যবহৃত এই এলপিজির। আরেকটি সমস্যা হলো গ্যাসের সিলিন্ডার। প্রতিটি কোম্পানি নিজের সিলিন্ডারে শুধু নিজের গ্যাসই ভরে। তাই কোনো কোম্পানি আমদানি বন্ধ করে দিলে তার গ্রাহকের সিলিন্ডার অচল হয়ে পড়ে। নিয়ম অনুযায়ী সব কোম্পানিই যেকোনো সিলিন্ডার ফেরত নিতে বাধ্য, কিন্তু খুচরা বিক্রেতারা বন্ধ কোম্পানির সিলিন্ডার নিতে চান না। একটি গণমাধ্যমে প্রকাশিত তথ্যমতে, বাজারে প্রায় ৫ কোটি ৩০ লাখ সিলিন্ডার রয়েছে। যার প্রায় আড়াই কোটিই অলস পড়ে আছে। দেশের মোট ১ লাখ ৮০ হাজার টন মজুদ সক্ষমতার প্রায় ৪৭ শতাংশও ব্যবহার হচ্ছে না। কারণ যাদের ট্যাংক আছে, তাদের অনেকে আমদানি করছে না।
এ প্রসঙ্গে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম বলেন, এলপিজি খাত পুরোপুরি বেসরকারি হাতে ছেড়ে দেওয়া হয়েছে। তারা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে। বিইআরসিও গ্রাহকস্বার্থ দেখছে না। বাজার তদারকিতে তাদের জোরালো ভূমিকা নেই।
আরও পড়ুন
সব ›
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
সংকটে ‘শেষ ভরসা’র ঢামেক হাসপাতালও
বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
মজুরি এখন ভারত-পাকিস্তানের চেয়েও বেশি
রাজনীতিবিদ ও পুলিশকে হুমকির ঘটনা বাড়ছে
আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে -স্বরাষ্ট্রমন্ত্রী
গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ
কর সংস্কার প্রকল্পে কমছে পরামর্শক
মসজিদে বুলডোজার, মামলা শুনতে অসম্মতি সুপ্রিম কোর্টের
মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট
১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘নিয়ে নেব’, হুমকি বিজেপি নেতার
রপ্তানির জন্য রাশিয়ার বাজারে আরও বেশি প্রবেশাধিকার চায় বাংলাদেশ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।