বৃহস্পতিবার

হিজরী
১৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০১
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৬
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৬ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
মসজিদে বুলডোজার, মামলা শুনতে অসম্মতি সুপ্রিম কোর্টেরমহান আল্লাহ পাক উনার যিকিরকারী ব্যক্তি জীবিত আর যে মহান আল্লাহ পাক উনার যিকির করেনা সে ব্যক্তি মৃত।সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- গান-বাজনা করা ও শ্রবণ করা কবীরাহ গুনাহ। গান-বাজনার আসরে বসা ফাসিক্বী এবং গান-বাজনার স্বাদ গ্রহণ করা কুফরী। তাই প্রত্যেকের জন্য ফরয হচ্ছে- হারাম গান-বাজনাসহ সর্বপ্রকার অশ্লীল-অশালীন হারাম কাজ থেকে বিরত থাকা।মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‌‘নিয়ে নেব’, হুমকি বিজেপি নেতাররপ্তানির জন্য রাশিয়ার বাজারে আরও বেশি প্রবেশাধিকার চায় বাংলাদেশনভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ৮০ লাখ ডলারপূর্বানুমতি ছাড়া বিচারকদের সরকারি গাড়ি কর্মস্থলের বাইরে না নেয়ার নির্দেশরোহিঙ্গা গণহত্যা: যুক্তরাজ্যের আহ্বানে বুধবার বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকপাকিস্তান ও বাংলাদেশের স্পিকারের বৈঠক: সংসদীয় কূটনীতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার
পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি -

মজুরি এখন ভারত-পাকিস্তানের চেয়েও বেশি

জামীল আল-মাদানী প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, রাত ১:৪৫
মজুরি এখন ভারত-পাকিস্তানের চেয়েও বেশি

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ ১২ ঘণ্টার বৈঠক শেষে দেশের পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি চূড়ান্ত করেছে নিম্নতম মজুরি বোর্ড।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সর্বনিম্ন গ্রেডে (গ্রেড-৪) দেশের পোশাক শ্রমিকদের মজুরি এখন ১৭ হাজার টাকা। ২০২৩ সালে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকার তুলনায় ন্যূনতম মজুরি এখন ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ বেশি। আর গ্রেড-১ এর শ্রমিকদের মজুরিও বেড়েছে ৪৩ শতাংশ।

সবচেয়ে বেশি ৬ হাজার ৪৬৫ টাকা মজুরি বেড়েছে সিনিয়র অপারেটর পদের প্রথম গ্রেডে। এই গ্রেডের মোট মজুরি হতে যাচ্ছে ২১ হাজার ৫০০ টাকা। আগে যা ছিল ১৫ হাজার ৩৫ টাকা।

এ ছাড়া অপারেটর পদের দ্বিতীয় গ্রেডে মজুরি বেড়েছে ৫ হাজার ৭২৭ টাকা। এই গ্রেডের মোট মজুরি হতে যাচ্ছে ২০ হাজার টাকা। আগে যা ছিল ১৪ হাজার ২৭৩ টাকা।

অন্যদিকে জুনিয়র অপারেটর পদের তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা মজুরি নির্ধারণ করা হয়েছে। এই গ্রেডে আগে মজুরি ছিল ১৩ হাজার ৫৫০ টাকা। মজুরি বেড়েছে ৫ হাজার ৬৫০ টাকা।

নতুন দফার এই বেতন কাঠামো নির্ধারণের ফলে পোশাক শ্রমিকদের নূন্যতম মজুরির ক্ষেত্রে পার্শ্ববর্তী ভারত ও পাকিস্তানকেও ছাড়িয়ে গেছে বাংলাদেশ। ভারতের তৈরি পোশাক খাতে শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার ৩৭৬ টাকা এবং পাকিস্তানের পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার ৬৯৫ টাকা।

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম মজুরিতে কাজ করেন শ্রীলঙ্কার শ্রমিকরা। দেশটিতে তৈরি পোশাক খাতে শ্রমিকদের ন্যূনতম মজুরি ১১ হাজার ২৫৩ টাকা।

দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিযোগিতামূলক বাজারে বাংলাদেশের শ্রমিকদের তুলনায় এখনও যথেষ্ট বেশি মজুরি ভোগ করে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও চীনের শ্রমিকরা। এই তিন দেশে তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি যথাক্রমে ১৮ হাজার টাকা, ২৪ হাজার ১৮ টাকা এবং ৫১ হাজার ২৬৫ টাকা।

এদিকে সংশোধিত শ্রম আইন অনুযায়ী, পূর্বে ৫ বছর পরপর মজুরি কাঠামো পর্যালোচনা করা হলেও এবার মাত্র ৩ বছরের ব্যবধানে নতুন এই বেতন কাঠামো ঘোষণা করা হলো। আগামী ১ ডিসেম্বর থেকে এই নতুন কাঠামো কার্যকর হবে।


  1. Jamil Al Madani ✓নিয়মিত পাঠক
    নিয়মিত দৈনিক আল-ইহসান পড়ুন,
    আপনার ঈমান আাক্বিদাহ বিশুদ্ধ করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
লাগাম টানা যাচ্ছে না এলপিজি’র দামে লাগাম টানা যাচ্ছে না এলপিজি’র দামে ৫ মিনিট আগে বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র ৬ মিনিট আগে সংকটে ‘শেষ ভরসা’র ঢামেক হাসপাতালও সংকটে ‘শেষ ভরসা’র ঢামেক হাসপাতালও ৭ মিনিট আগে বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন ৯ মিনিট আগে রাজনীতিবিদ ও পুলিশকে হুমকির ঘটনা বাড়ছে রাজনীতিবিদ ও পুলিশকে হুমকির ঘটনা বাড়ছে ১৪ মিনিট আগে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে -স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে -স্বরাষ্ট্রমন্ত্রী ১৮ মিনিট আগে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ ১৯ মিনিট আগে কর সংস্কার প্রকল্পে কমছে পরামর্শক কর সংস্কার প্রকল্পে কমছে পরামর্শক ২১ মিনিট আগে মসজিদে বুলডোজার, মামলা শুনতে অসম্মতি সুপ্রিম কোর্টের মসজিদে বুলডোজার, মামলা শুনতে অসম্মতি সুপ্রিম কোর্টের ২৪ মিনিট আগে মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট ৬ ঘণ্টা আগে ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‌‘নিয়ে নেব’, হুমকি বিজেপি নেতার ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‌‘নিয়ে নেব’, হুমকি বিজেপি নেতার ৬ ঘণ্টা আগে রপ্তানির জন্য রাশিয়ার বাজারে আরও বেশি প্রবেশাধিকার চায় বাংলাদেশ রপ্তানির জন্য রাশিয়ার বাজারে আরও বেশি প্রবেশাধিকার চায় বাংলাদেশ ৭ ঘণ্টা আগে