বৃহস্পতিবার

হিজরী
১৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০১
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৬
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৬ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
মসজিদে বুলডোজার, মামলা শুনতে অসম্মতি সুপ্রিম কোর্টেরমহান আল্লাহ পাক উনার যিকিরকারী ব্যক্তি জীবিত আর যে মহান আল্লাহ পাক উনার যিকির করেনা সে ব্যক্তি মৃত।সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- গান-বাজনা করা ও শ্রবণ করা কবীরাহ গুনাহ। গান-বাজনার আসরে বসা ফাসিক্বী এবং গান-বাজনার স্বাদ গ্রহণ করা কুফরী। তাই প্রত্যেকের জন্য ফরয হচ্ছে- হারাম গান-বাজনাসহ সর্বপ্রকার অশ্লীল-অশালীন হারাম কাজ থেকে বিরত থাকা।মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‌‘নিয়ে নেব’, হুমকি বিজেপি নেতাররপ্তানির জন্য রাশিয়ার বাজারে আরও বেশি প্রবেশাধিকার চায় বাংলাদেশনভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ৮০ লাখ ডলারপূর্বানুমতি ছাড়া বিচারকদের সরকারি গাড়ি কর্মস্থলের বাইরে না নেয়ার নির্দেশরোহিঙ্গা গণহত্যা: যুক্তরাজ্যের আহ্বানে বুধবার বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকপাকিস্তান ও বাংলাদেশের স্পিকারের বৈঠক: সংসদীয় কূটনীতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার

পবিত্র নামায উনার মহাসম্মানিত সুন্নত মুবারকসমূহ

জামীল আল-মাদানী প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, রাত ১:২৫
পবিত্র নামায উনার মহাসম্মানিত সুন্নত মুবারকসমূহ

মহান আল্লাহ পাক তিনি প্রতিটি ফরযকে মহাসম্মানিত সুন্নত মুবারক দ্বারা সৌন্দর্যম-িত করেছেন এবং মহাসম্মানিত সুন্নত মুবারকসমূহ ফরযের পরিপূরকও। এমন কোনো ইবাদত নেই, যা মহাসম্মানিত সুন্নত মুবারক দ্বারা প্রতিষ্ঠিত নয়। তাই এখানে নামায উনার মহাসম্মানিত সুন্নত মুবারকসমূহ আলোচনা করা হলো।


ক্বিয়াম বা দাঁড়ানোর মহাসম্মানিত সুন্নত মুবারকসমূহ:

১. নামায আদায়ের জন্য সোজা হয়ে দাঁড়ানো।

২. নামায আদায়ার্থে দাঁড়ানোর সময় পাদ্বয়ের মাঝখানে চার অঙ্গুলি হতে এক বিঘত পরিমাণ ফাঁক রেখে দাঁড়ানো। স্বাস্থ্যের কারণে এক বিঘত ব্যবধানের মধ্যে দাঁড়ানো সম্ভব না হলে যেভাবে দাঁড়ালে আসান বা সহজ হয়, সেভাবে দাঁড়াবে।

৩. তাকবীরে তাহরীমা বাঁধার সময় পুরুষেরা কান বরাবর এবং মহিলারা স্কন্ধ (কাঁধ) পর্যন্ত হাত উঠাবে।

৪. মুক্তাদীগণ ইমামের তাকবীরে তাহরীমা বাঁধার পরপরই তাকবীর বলে হাত বাঁধবে।

৫. তাহরীমা বাঁধার সময় বৃদ্ধাঙ্গুলি দ্বারা কানের লতি স্পর্শ করা এবং এ সময় মাথা সোজা রাখা।

৬. কান পর্যন্ত হাত উঠানোর সময় অঙ্গুলিসমূহ স্বাভাবিকভাবে রাখবে এবং অঙ্গুলির অগ্রভাগ ক্বিবলামুখী করে রাখবে।

৭. পুরুষেরা নাভীর নিচে আর মেয়েরা বক্ষদেশে হাত রাখবে এবং উভয়ে বাম হাতের উপর ডান হাত রাখবে।

অর্থাৎ ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ও কনিষ্ঠাঙ্গুলি দ্বারা বাম হাতের কব্জি জড়িয়ে ধরবে এবং শাহাদাত, মধ্যমা ও অনামিকা অঙ্গুলি কব্জির উপরিভাগে সোজা ও মিলিতভাবে রাখবে। এছাড়া বাম হাতের উপর ডান হাত রাখা অথবা বাম হাতের কব্জি ডান হাত দ্বারা জড়িয়ে ধরবে।

৮. ইমাম তাকবীরসমূহ উচ্চস্বরে বলবে আর মুক্তাদীগণ চুপে চুপে বলবে।

৯. ছানা পড়া।

১০. প্রথম রাক‘আতে পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠের পূর্বে পবিত্র আঊযুবিল্লাহ শরীফ ও পবিত্র বিসমিল্লাহ শরীফ বলা। এছাড়া প্রত্যেক রাক‘আতে পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠের পূর্বে পবিত্র বিসমিল্লাহ শরীফ বলা মহাসম্মানিত সুন্নত মুবারক, তা যে কোনো নামাযই হোক না কেনো।

১১. পবিত্র সূরা ফাতিহা শরীফ পড়া শেষ হলে চুপে আমীন বলা।

১২. পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠের পর মহাসম্মানিত সুন্নত মুবারক মুতাবিক পবিত্র সূরা শরীফ মিলানো। যেমন- তিওয়ালে মুফাছছল, আওসাতে মুফাছছল ও কিছারে মুফাছছল।

১৩. পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠের পর অন্য পবিত্র সূরা শরীফ মিলানোর পূর্বে ‘পবিত্র বিসমিল্লাহ শরীফ’ বলার ছূরত বা অবস্থা নিম্নরূপ-

নামায যদি যেহরী বা সশব্দে হয়, তখন যে সূরা শরীফ পাঠ করা হবে, তা প্রথম থেকে পাঠ করা হোক অথবা মাঝখান থেকেই পাঠ করা হোক ‘পবিত্র বিসমিল্লাহ শরীফ’ বলতে হবে না। আর যদি নামায সেররী বা চুপে চুপে হয়, তখন পবিত্র সূরা শরীফ উনার প্রথম থেকে পাঠ করলে ‘পবিত্র বিসমিল্লাহ শরীফ’ বলতে হবে। কিন্তু পবিত্র সূরা শরীফ উনার মধ্য থেকে পাঠ করলে ‘পবিত্র বিসমিল্লাহ শরীফ’ বলতে হবে না।

১৪. ইমাম হলে ইমামতির নিয়ত করা।

১৫. বিতির নামায উনার মধ্যে যেকোনো দু‘আ ‘কুনূত পড়া ওয়াজিব কিন্তু প্রচলিত দু‘আ ‘কুনূত যথা- “আল্লাহুম্মা ইন্না নাসতাঈনুকা ...... বিল কুফফারি মুলহিক্ব” পড়া মহাসম্মানিত সুন্নত মুবারক।

১৬. দু‘আ কুনূত শেষে যেকোনো পবিত্র দুরূদ শরীফ পাঠ করা মহাসম্মানিত সুন্নত মুবারক। শুধু “ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম” পাঠ করলেও পবিত্র দুরূদ শরীফ পাঠের মহাসম্মানিত সুন্নত মুবারক আদায় হয়ে যাবে।

১৭. ফরয নামায উনার তৃতীয় ও চতুর্থ রাক‘আতে পবিত্র সূরা ফাতিহা শরীফ পড়া।

মহান আল্লাহ পাক তিনি সকলকে মহাসম্মানিত সুন্নতী তারতীবে নামায আদায় করার তাওফীক্ব দান করুন। আমীন!

-আহমদ হুসাইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বাম দিক থেকে শুরু করা হলেও যে আমলগুলো মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত বাম দিক থেকে শুরু করা হলেও যে আমলগুলো মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত ১৭ ঘণ্টা আগে যেসব কাজ ডান দিক থেকে শুরু করা মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত যেসব কাজ ডান দিক থেকে শুরু করা মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত ১ দিন আগে মসজিদে প্রবেশ করার-বের হওয়ার ও অবস্থান করার মহাসম্মানিত সুন্নতী তারতীব মুবারক মসজিদে প্রবেশ করার-বের হওয়ার ও অবস্থান করার মহাসম্মানিত সুন্নতী তারতীব মুবারক ২ দিন আগে হাত ও পায়ের নখ কাটার মহাসম্মানিত সুন্নতী তারতীব মুবারক হাত ও পায়ের নখ কাটার মহাসম্মানিত সুন্নতী তারতীব মুবারক ৪ দিন আগে মাথায় চুল রাখার খাছ সুন্নতী তারতীব মুবারক মাথায় চুল রাখার খাছ সুন্নতী তারতীব মুবারক ৫ দিন আগে চুলের মাঝখানে সিঁথি করার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক (২) চুলের মাঝখানে সিঁথি করার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক (২) ৬ দিন আগে মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৭) মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৭) ৬ দিন আগে চুলের মাঝখানে সিঁথি করার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক (১) চুলের মাঝখানে সিঁথি করার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক (১) ১৮ নভেম্বর, ২০২৬ পুরুষের জন্য দাড়ি ও গোফ রাখার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক পুরুষের জন্য দাড়ি ও গোফ রাখার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক ১৬ নভেম্বর, ২০২৬ কাফির-মুশরিক, বেদ্বীন-বদদ্বীনদের সঙ্গে কখনই মুহব্বত করা ও সাদৃশ্য রাখা যাবে না কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করা হয়, হিন্দুস্থানে মহান আল্লাহ পাক উনার একজন ওলী ছিলেন উনার বিছাল শরীফ গ্রহণ … ১৫ নভেম্বর, ২০২৬ একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক ১২ নভেম্বর, ২০২৬ মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬) মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬) ১২ নভেম্বর, ২০২৬