বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশসহ ১৬টি প্রধান বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার তথাকথিত ‘অভিযোগে তদন্তের ফল’ প্রকাশ করতে যাচ্ছে কর আগ্রাসী যুক্তরাষ্ট্রের প্রশাসন। এ তদন্তের ভিত্তিতে বিভিন্ন দেশের পণ্যে নতুন আমদানি শুল্ক আরোপের প্রস্তাব আসতে পারে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতর (ইউএসটিআর) দেশভেদে আলাদা শুল্কহার প্রস্তাব করতে পারে। নতুন শুল্ক আগেই আরোপ করা শুল্কের সঙ্গে যুক্ত হবে। তবে মেক্সিকো ও নরওয়ের পণ্যে তাৎক্ষণিকভাবে নতুন শুল্ক আরোপের সম্ভাবনা কম বলে একটি সূত্র জানিয়েছে।
১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় যুক্তরাষ্ট্রের বড় বাণিজ্য অংশীদারদের বিরুদ্ধে এ তদন্ত শুরু করে ইউএসটিআর। তদন্তে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, কম্বোডিয়া ও ইউরোপীয় ইউনিয়ন।
সাবেক মার্কিন বাণিজ্য দফতরের কর্মকর্তা রায়ান মাজেরাসের ধারণা, তদন্তের প্রতিবেদনে ১৬ বাণিজ্য অংশীদারের জন্য পৃথক শুল্ক প্রস্তাব থাকতে পারে। তার মতে, অতিরিক্ত উৎপাদন সক্ষমতার দায়ে অভিযুক্ত দেশগুলোর বিভিন্ন খাতের পণ্যে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব দিতে পারে প্রশাসন। এসব শুল্ক আগের আরোপিত শুল্কের সঙ্গে যুক্ত হবে।
আরও পড়ুন
সব ›
লাগাম টানা যাচ্ছে না এলপিজি’র দামে
সংকটে ‘শেষ ভরসা’র ঢামেক হাসপাতালও
বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
মজুরি এখন ভারত-পাকিস্তানের চেয়েও বেশি
রাজনীতিবিদ ও পুলিশকে হুমকির ঘটনা বাড়ছে
আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে -স্বরাষ্ট্রমন্ত্রী
গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ
কর সংস্কার প্রকল্পে কমছে পরামর্শক
মসজিদে বুলডোজার, মামলা শুনতে অসম্মতি সুপ্রিম কোর্টের
মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট
১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘নিয়ে নেব’, হুমকি বিজেপি নেতার
রপ্তানির জন্য রাশিয়ার বাজারে আরও বেশি প্রবেশাধিকার চায় বাংলাদেশ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।