রোহিঙ্গা ইস্যু নিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার রাজনীতি করেছে -ফারুক
রোহিঙ্গা ইস্যু নিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার রাজনীতি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
গতকাল জুমুয়াবার জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি এ অভিযোগ করেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, ইউনূস সাহেব জাতিসংঘের মহাসচিবকে নিয়ে আপনি কক্সবাজার গিয়েছেন। জাতিসংঘের মহাসচিবকে আপনি বলে দেবেন শেখ হাসিনা এই রোহিঙ্গা নিয়ে রাজনীতি করে টাকা কামিয়েছেন, টাকা। মন খুলে জাতিসংঘের মহাসচিবকে সব কিছু বলে দেন।
তিনি বলেন, আজো কেনো ছিনতাই হয়? আজো কেন সচিবালয় আগুন লাগে? আজো কেন আছিয়া ধর্ষিত হয়? প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব খোঁজ নিয়ে দেখুন এরা কারা? যাদের কাছে অবৈধ টাকা আছে, যারা এখনো অর্থ দিয়ে এসব অঘটন করাচ্ছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।