রাজনীতিতে ফুলস্টপ বলে কিছু নেই -হুম্মাম কাদের
রাজনীতির কোনো সমাপ্তি নেই। এর কোনো ফুলস্টপ হয় না। বলেছেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী।
গত বৃহস্পতিবার (১৩ মার্চ) শাহবাগীবিরোধী ঐক্যের আয়োজনে জাতীয় জাদুঘরের সামনে হওয়া ইফতার মাহফিলে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি জনগণের উদ্দেশে বলেন, ‘আপনাদের মনে রাখতে হবে বাংলাদেশের রাজনীতি প্রতিদিন পরিবর্তিত হতে থাকে। আপনাদের সচেতন হতে হবে। আপনাদের মাথায় রাখতে হবে, আজকে যারা আপনাদের বন্ধু কালকে তারা আপনার বন্ধু থাকবে না। সবাই নিজের রাজনৈতিক ফায়েদা নিতে চায়।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।