রেলক্রসিংয়ে বিকল বালুবাহী ট্রাক, লাল পতাকা উড়িয়ে থামানো হলো ট্রেন
, ০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
টাঙ্গাইলের কালিহাতীতে রেলক্রসিং পার হওয়ার সময় সামনের চাকার এক্সেল ভেঙে রেললাইনের ওপর আটকে যায় একটি বালুবাহী ট্রাক। এ সময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ওই রেললাইন দিয়ে আসছিল। পরে দ্রুত লাল পতাকা উড়িয়ে ট্রেনটি থামান রেলক্রসিংয়ের গেটম্যান। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান ট্রেনের হাজারো যাত্রী।
শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটের দিকে কালিহাতী উপজেলার সল্লা বাসস্ট্যান্ড রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও সল্লা বাসস্ট্যান্ড রেলক্রসিংয়ের গেটম্যান মিজান জানান, যমুনা সেতু পার হয়ে আসা একটি বালুবাহী ট্রাক সল্লা বাসস্ট্যান্ড এলাকায় বালু আনলোড করতে যাচ্ছিল। এ সময় রেললাইন পার হওয়ার জন্য ট্রাকটি লাইনে উঠলে সামনের চাকার এক্সেল ভেঙে যায়। এতে ট্রাকটি রেললাইনের ওপর আটকে পড়ে।
তিনি জানান, ঠিক সেই সময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ওই রেলপথ দিয়ে আসছিল। পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত সামনে গিয়ে লাল পতাকা উড়িয়ে ট্রেনটি থামানোর সংকেত দেন গেটম্যান। তার সংকেতে ট্রেনটি থেমে যাওয়ায় সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। পরে অন্য একটি ট্রাক দিয়ে টেনে আটকে পড়া ট্রাকটি সরানোর চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। একপর্যায়ে কাছাকাছি থাকা মাটি কাটার ভেকু (ব্যাকহো) মেশিন এনে ধাক্কা দিয়ে ট্রাকটি রেললাইন থেকে সরানো হয়।
গেটম্যান মিজান আরও জানান, বেলা ১২টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এ ঘটনায় রেললাইনের কোনও ক্ষতি হয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অতীতে মানুষকে ধোঁকা দেয়ার বড় হাতিয়ার ছিল পরিসংখ্যান -তিতুমীর
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘দেশের জ্বালানি সমস্যার সমাধান করবে নোয়াখালীর গ্যাসক্ষেত্র’
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সড়ক দুর্ঘটনায় ৬ বছরে নিশ্চিহ্ন প্রায় ৩শ’ পরিবার
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ঝুঁকি ভাতা’ হিসেবে কর্মকর্তা-কর্মচারীদের পকেটে হাজার কোটি টাকা
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গত মাসে গড়ে পণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেড়েছে উৎপাদন খরচ, লোকসানের শঙ্কায় পোলট্রি খামারিরা
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শ্রমিক অসন্তোষ থামলেও কাটেনি মালিকদের উদ্বেগ
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাভার-আশুলিয়া থেকে গ্রেপ্তারদের কেউ শ্রমিক নন -ডিআইজি
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ মাসে প্রশাসন ও পুলিশে আসছে বড় পদোন্নতি
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সুগন্ধি চিনিগুঁড়া চালে মেশানো হচ্ছে গন্ধহীন চাল?
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৬১০ কোটি টাকা চাঁদাবাজি সশস্ত্র তিন সংগঠনের
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












