রেমিট্যান্স প্রবাহে রেকর্ডের আভাস
, ২৬ জানুয়ারি, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
২০২৬ সালের শুরুতেই বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি প্রবাস আয়ে বা রেমিট্যান্স প্রবাহে ব্যাপক গতি লক্ষ্য করা যাচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, চলতি জানুয়ারি মাসের প্রথম ২১ দিনেই দেশে ২.৩৩ বিলিয়নের বেশি, অর্থাৎ ২৩৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রবিবার (রোববার) কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রবাহ অব্যাহত থাকলে চলতি মাস শেষে মোট রেমিট্যান্সের পরিমাণ ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে দেশের ইতিহাসে নতুন রেকর্ড গড়তে পারে। গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহে এবার প্রায় ৫৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও শক্তিশালী করবে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, জানুয়ারির প্রথম ২১ দিনে প্রতিদিন গড়ে প্রায় ১১ কোটি ১০ লাখ ডলার করে রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এর আগে গত ডিসেম্বরে ৩২২ কোটি ৬৬ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল, যা ছিল দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। সেই ধারা বজায় রেখে জানুয়ারিতেও প্রবাসীদের টাকা পাঠানোর আগ্রহ বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়। মূলত বৈধ পথে বা ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে সরকারের পক্ষ থেকে ইনসেনটিভ বা বিশেষ আর্থিক প্রণোদনা বৃদ্ধি এবং হুন্ডি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করায় প্রবাসীরা বৈধ পথে অর্থ পাঠাতে উৎসাহিত হচ্ছেন। এছাড়াও বৈদেশিক মুদ্রার বিনিময় হার বা ডলারের রেট স্থিতিশীল হওয়াকে এই ইতিবাচক পরিবর্তনের একটি বড় কারণ হিসেবে দেখা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানি কমলেও কাটেনি তিস্তাপাড়ের মানুষের দুর্ভোগ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতের নাগরিক হয়েও বহাল তবিয়তে খুলনার ‘দুর্নীতিবাজ’ শিক্ষক ‘দীপক’
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০৬ বছরে পদাপর্ণ করলো ঢাকা বিশ্ববিদ্যালয়
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গলায় বাদাম আটকে শিশুর মৃত্যু
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে -শিক্ষামন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আনসার বাহিনীর ৬০ লাখ সদস্যের কার্যক্রম তুলে ধরবে ‘প্রান্তিক কণ্ঠস্বর’
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে -জুবাইদা রহমান
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রশাসনে বড় পরিসরে আসছে সরকারের প্রথম পদোন্নতি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ -তথ্যমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র -আইজিপি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাকা ঘুরছে না ৫৫০ কারখানায়
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতার ভার নিয়েই নতুন অর্থবছরে যাত্রা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)