নির্বাচনের আগমুহূর্তে ১৪ হাজার শিক্ষক নিয়োগে তাড়াহুড়া
, ২৬ জানুয়ারি, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
নির্বাচনের আগমুহূর্তে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪ হাজারের বেশি সহকারী শিক্ষক নিয়োগে তাড়াহুড়া করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। গত ২১ জানুয়ারি লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মৌখিক পরীক্ষা। এরপর নির্বাচনের আগেই ১০ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ফল প্রকাশের পরিকল্পনা করা হয়েছে। মৌখিক পরীক্ষা দ্রুত শেষ করতে প্রত্যেক জেলায় একাধিক বোর্ড গঠনের নির্দেশও দেওয়া হয়েছে।
উল্লেখ্য যে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট নেওয়া হবে।
সূত্র জানায়, প্রতিটি জেলায় জাতীয় সংসদ নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি)। গত ২২ জানুয়ারি নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর থেকে ডিসিদের ব্যস্ততা আরো বেড়েছে। অথচ শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা বোর্ডের সভাপতি হচ্ছেন জেলা প্রশাসক।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হলেন মৌখিক পরীক্ষার সদস্যসচিব। তিনিও নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ১৫ দিন আগে বিপুলসংখ্যক সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা শুরু করা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। ডিসিরা এখন খুবই ব্যস্ত।
নিজ নিজ জেলার প্রতিটি আসনের নির্বাচনী সমস্যা সমাধান করতে করতেই সময় পার করছেন। নির্বাচন নিয়ে তাদের নানা প্রস্তুতি নিতে হচ্ছে। অথচ তিনি নিয়োগ কমিটির সভাপতি। ফলে তিনি এই নিয়োগে সময় দিতে পারবেন না। তাই স্বাভাবিকভাবেই লিখিত পরীক্ষার মতো মৌখিক পরীক্ষা নিয়েও নানা বিতর্ক, বাণিজ্যের গুঞ্জন ডালপালা মেলতে শুরু করেছে।
জানা যায়, এত দিন সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার জন্য ২০ নম্বর বরাদ্দ ছিল। কিন্তু এ বছর থেকে মৌখিক পরীক্ষায় ১০ নম্বর রাখা হয়েছে এবং এবারই প্রথম ভাইভায়ও পাস-ফেল সংযোজন করা হয়েছে। এ ছাড়া পরীক্ষা বোর্ডে প্রতি জেলায় অধিদপ্তর থেকে একজন করে প্রতিনিধি যুক্ত করা হয়েছে, যা আগে ছিল না। আগে চাকরিপ্রার্থীদের সার্টিফিকেটের জন্য নম্বর বরাদ্দ থাকলেও এবার তা রাখা হয়নি, এটা যেকোনো নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে একটি বিরল ঘটনা।
নাম প্রকাশ না করে একজন কর্মকর্তা বলেন, বিষয়টি পরিষ্কার। এটি বড় একটি পরিকল্পনা। এ জন্য যা যা করা দরকার, সেটা করা হয়েছে। যদি নির্বাচনের পর মৌখিক পরীক্ষা নেওয়া হয়, তাহলে হয়তো সে পরিকল্পনা বাস্তবায়ন হবে না। এ ছাড়া যারা পরিকল্পনা সাজিয়েছেন, অনেকেই হয়তো তাদের পদে থাকবেন না। এ ছাড়া এখন সবার নজর নির্বাচনের দিকে। ফলে শিক্ষক নিয়োগে অনিয়ম হলেও তা কারো চোখে পড়বে না। ফলে স্বাভাবিকভাবেই বাণিজ্য করার জন্য এই সময়টাই সবচেয়ে উপযুক্ত। এর মধ্যে অধিদপ্তরের একাধিক সিন্ডিকেট মাঠ পর্যায়ে সক্রিয় হয়ে উঠেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলুবোখারার বাগান করে ৭টিতেই হাবিবুরের সফলতা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












