প্রচারকালে চলাচলে বিঘ্ন ঘটিয়ে সভা-সমাবেশ নয় -ইসি
নিজস্ব সংবাদদাতা:
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) সংশোধিত বিধিমালা অনুযায়ী, এই প্রচার চলবে ১০ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত। অর্থাৎ, ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগেই সব ধরনের প্রচার কাজ শেষ করতে হবে।
নির্বাচন কমিশনের ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫’-এর বিধি ৬ (ঙ) অনুযায়ী, জনগণের চলাচলে বিগ্ন সৃষ্টি করতে পারে এমন কোনো সড়ক, মহাসড়ক কিংবা জনপথে জনসভা, পথসভা বা কোনো ধরনের সমাবেশ করা যাবে না। প্রার্থী বা দলের পক্ষে অন্য কোনো ব্যক্তিও এই বিধান লঙ্ঘন করতে পারবেন না।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।