রেকর্ড সৃষ্টিকারী উষ্ণতা ইউরোপে
, ১৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ০১ অক্টোবর, ২০২৩ খ্রি:, ১৬ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
ইতিহাসের সবচেয়ে উষ্ণ সেপ্টেম্বর দেখল ইউরোপ। চলতি ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ইউরোপজুড়ে যে গরম অনুভূত হয়েছে, তা এর আগে কখনো দেখা যায়নি বলে জানিয়েছে মহাদেশটির আবহাওয়াবিদরা। নজিরবিহীন এই তাপবৃদ্ধির জন্য বিদায়ী এই মাসটিকে ইতোমধ্যে ইউরোপের ইতিহাসের সবচেয়ে উষ্ণ সেপ্টেম্বর হিসেবে উল্লেখ করেছে অনেক আবহাওয়াবিদ।
ফ্রান্সের আবহাওয়া দপ্তর মেটেও-ফ্রান্স জানিয়েছে, ২০২৩ সালের সেপ্টেম্বরে ফ্রান্সজুড়ে গড় তাপমাত্রা ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। এই মাসে দেশটিতে গড় তাপমাত্রা যা থাকার কথা, তার তুলনায় চলতি সেপ্টেম্বরে ফ্রান্সের তাপমাত্রা ছিল ৩.৫ ডিগ্রি থেকে ৩.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি।
মেটেও-ফ্রান্সের কর্মকর্তারা বলেছে, ২০২১ সাল থেকেই ফ্রান্সের গড় তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করছে তারা। তবে চলতি সেপ্টেম্বরে তাপমাত্রা বৃদ্ধির যে হার, তা রীতিমতো উদ্বেগজনক।
ফ্রান্সের প্রতিবেশী দেশ জার্মানিতে গড় তাপমাত্রা বৃদ্ধির হার পরিলক্ষিত হয়েছে সেপ্টেম্বরে। দেশটির আবহাওয়া দপ্তর ডিডব্লিউডির তথ্য অনুযায়ী, ১৯৬১ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত জার্মানিতে সেপ্টেম্বর মাসের গড় তাপমাত্রার যে রেকর্ড, তার তুলনায় ২০২৩ সালের সেপ্টেম্বরের গড় তাপমাত্রা ছিল প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।
সেপ্টেম্বর মাসে পোল্যান্ডে গড় তাপমাত্রা বেড়েছে ৩.৬ ডিগ্রি সেলসিয়াস। ইউরোপের মধ্যাঞ্চলীয় এই দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, গড় তাপমাত্রার এই পরিমাণ উল্লম্ফণ গত ১০০ বছরের মধ্যে সর্বোচ্চ।
আল্পস পার্বত্য অঞ্চলের দুই দেশ অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডও তাদের ইতিহাসের সবচেয়ে উষ্ণ সেপ্টেম্বর পার করেছে চলতি বছর। সুইজারল্যান্ডের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২ বছর ধরেই বাড়ছে দেশটির গড় তাপমাত্রা এবং তার জেরে দেশটির পার্বত্য অঞ্চলের হিমবাহগুলোর ১০ শতাংশ ইতোমধ্যে গলে গেছে।
সেপ্টেম্বরের গরমের আঁচ পেয়েছে স্পেন ও পর্তুগালও। গত জুমুয়াবার স্পেনের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।
উল্লেখ্য, ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের পানিবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ সংস্থা কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের কর্মকর্তারা এর আগে ২০২৩ সালকে ইউরোপের উষ্ণতম বছর বলে জানিয়েছিলো বার্তাসংস্থা এএফপিকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












