পশ্চিমতীরে ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল
, ১৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ০১ অক্টোবর, ২০২৩ খ্রি:, ১৬ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
দখলকৃত পশ্চিমতীরে ইসরাইলি সেনারা হত্যা করেছে ফিলিস্তিনি অধিকারকর্মী ও যোদ্ধাগোষ্ঠী হামাসের সদস্য মোহাম্মদ জিবরিল রুমানেহকে। গত জুমুয়াবার সন্ধ্যায় দুই পক্ষের সংঘর্ষের সময় ইসরাইলি সেনারা গুলি ছোড়ে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতিতে লিখেছে, আল বিরেহ এলাকায় দখলদার বাহিনীর ছোড়া বুলেটে মারাত্মক আহত হয়ে মারা গেছেন জিবরিল। দ্বিতীয় আরেক ফিলিস্তিনি আহত হয়েছেন। তবে তার বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স।
ইসরাইলি সেনাবাহিনী বলেছে, নিহত ব্যক্তি হামাসের সদস্য। তিনি তাদের পাগোটের কাছে একটি সামরিক চৌকিতে বোমা ছুড়ে মেরেছিলেন। ওই এলাকায় সক্রিয় সেনারা নিয়মিত অভিযানে সন্দেহভাজনকে শনাক্ত করে এবং সরাসরি গুলি করে জবাব দেয়। অন্য দু’জনকে নিষ্ক্রিয় করা হয়েছে। তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করে হামাস যোদ্ধা গোষ্ঠী। পশ্চিমতীরে তাদের রয়েছে শক্তিশালী সমর্থন। নিহত ব্যক্তিকে তাদের সদস্য বলে দাবি করেছে। এক বিবৃতিতে তারা নিহত জিবরিলকে স্বাধীনতা রক্ষার জন্য শহীদ বলে ঘোষণা দিয়েছে।
পশ্চিমতীরে এক বছরের বেশি সময় ধরে সহিংসতা চলছে। সেখানে ইসরাইলি সেনাবাহিনীর তল্লাশি বৃদ্ধি পেয়েছে। ফিলিস্তিনি গ্রামবাসীর ওপর বসতি স্থাপনকারীদের নির্যাতন বৃদ্ধি পেয়েছে। মাঝে মাঝে অতিষ্ঠ ফিলিস্তিনিরা ইসরাইলিদের বিরুদ্ধে হামলা চালায়। বছরের শুরু থেকে এ পর্যন্ত সেখানে নিহত হয়েছেন কমপক্ষে ২৪২ জন ফিলিস্তিনি ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)