সম্পাদকীয়-১
রাবার চাষ সাদা সোনা আখ্যা পেলেও বাংলাদেশে শুধুই অবহেলা রাবার আমদানী বন্ধ এবং রাবার চাষীদের সঠিক সহযোগিতায় সক্রিয় হোন
, ২৯ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) অধীন রাবার বাগান রয়েছে ১৮টি। বাগানগুলোতে রাবার গাছ রয়েছে ৩৮ লাখ ৭৮ হাজার। একটি গাছের অর্থনৈতিক জীবনচক্র ধরা হয় ৩২ বছর। প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, এর মধ্যে প্রায় ১০ লাখ গাছের অর্থনৈতিক জীবনচক্র শেষ। রাবার প্রসেসিং যন্ত্রগুলোও হয়ে গেছে পুরোনো। নতুন বাগান সৃজন ও যন্ত্রপাতির আধুনিকায়ন না করলে উৎপাদন কমে হুমকিতে পড়বে এ শিল্প। বাড়তে থাকবে সরকারের লোকসান।
অন্যদিকে শুল্ক কম হওয়ায় বেড়েছে আমদানিও। ফলে যেটুকু উৎপাদন হচ্ছে তাও বিক্রি করতে হচ্ছে কম দামে। অথচ বাগানের কয়েকশ কর্মকর্তা-কর্মচারীকে বছরের পর বছর বেতনভাতা দিতে হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, বাগানটি অনেকটা বুড়ো হাতির মতো হয়ে গেছে। এগুলোর বেশির ভাগই টানা লোকসান দিয়ে যাচ্ছে। সবগুলো বাগান মিলিয়ে বছরে গড়ে কোটি কোটি টাকা লোকসান গুনছে। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে রাবার বাগান টিকে থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তারা।
দেশের একটি সম্ভাবনাময় খাত এবং পার্বত্য জেলা উৎপাদিত প্রধানতম একটি পণ্য রাবার চিরতরে ধ্বংস হয়ে দেশ অচিরেই সম্পূর্ণ রাবার আমদানিনির্ভর হয়ে পড়ার আশঙ্কা দিন দিন ঘণীভূত হচ্ছে। অন্যদিকে রাবার চাষ ও রাবারশিল্পের ওপর নির্ভরশীল চাষি, শ্রমিক, কর্মচারী, রাবার বাগান মালিক সবাই তাদের রুটি-রুজির সুযোগ হারিয়ে পথে বসবে। তাই জরুরিভাবে এই সম্ভাবনাময় শ্রমঘন, পরিবেশবান্ধব, বৈদেশিক মুদ্রাসাশ্রয়ী প্রকল্পটিকে সুরক্ষার জন্য সরকারের ঊর্ধ্বতন মহলে সুদৃষ্টি দেওয়া প্রয়োজন।
রাবার দিয়ে সারা বিশ্বে ১ লাখ ২০ হাজার ধরনের দ্রব্যসামগ্রী তৈরি হচ্ছে। রাবার দিয়ে প্রধানত গাড়ির চাকার টায়ার, টিউব, জুতার সোল, সেন্ডেল, ফোম, রেক্সিন, হোসপাইপ, গাম, খেলনা, শিল্প-কারখানার দ্রব্যসামগ্রী চিকিৎসাশাস্ত্রের বিভিন্ন সামগ্রীসহ গৃহস্থালী কাজের ব্যবহৃত বিভিন্ন দ্রব্যসামগ্রী তৈরি হচ্ছে।
বর্তমানে রাবার উৎপাদনে ইন্দোনেশিয়া সবার শীর্ষে রয়েছে। সে দেশে রাবার চাষের ব্যাপারে সরকারিপক্ষ থেকে সর্বাত্মক সাহায্য-সহযোগিতা দেওয়া হচ্ছে। যে কারণে সেখানে রাবারশিল্প দিন দিন উন্নতি লাভ করছে।
সেখানে রাবারচাষিদের বিশেষ রপ্তানি সুযোগ, ভর্তুকি সুবিধাসহ সহজশর্তে ঋণ প্রদান এবং রাবারচাষিদের রাবার চাষে উৎসাহ দেওয়ার লক্ষ্যে অনুদান প্রদান রাবার বোর্ডের মাধ্যমে হাতে-কলমে শিক্ষাসহ নানা ধরনের সাহায্য-সহযোগিতা করা হচ্ছে। তাতে রাবার চাষে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে, যা আমাদের দেশে এখনো পর্যন্ত সম্ভব হয়নি।
প্রকৃতপক্ষে রাবার চাষ অত্যন্ত সম্ভাবনাময় একটি খাত। এই খাতের মাধ্যমে পরিবেশের জন্য এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্য ব্যাপক অবদান রাখা সম্ভব। শত শত একর খালি পাহাড়ি জমি ও অন্যান্য পতিত জমি রাবার চাষের আওতাভুক্ত করে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে সবুজায়নের মাধ্যমে পানিবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় অবদান রাখা যাবে। এর জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা ও সংশ্লিষ্টদের সহযোগিতা। বিদ্যমান সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারলে রাবার উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা এবং রাবারের মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। সেজন্য রাবারকে সাদা সোনা হিসেবে আখ্যা দেয়া হয়। তাই রাবার চাষের আর অবহেলা ও নিস্ক্রিয়তা নয়, সরকারের কাছে এটাই জন প্রত্যশা।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিশুর দেহে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্সের ভয়ানক উপস্থিতি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শীতের সবজি, গ্রীষ্মের ফল, ফসল এখন বর্ষায় অকল্পনীয় বাম্পার ফলন হয়
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুস সাবি’ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! পাশাপাশি আখাছছুল খাছ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ উনার সম্মানিত আ’দাদ শরীফ। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তেরো হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাধারণ প্রসব প্রক্রিয়ায় সরকারের শুভবুদ্ধি তখন শুদ্ধ হবে যখন সিজার সিন্ডিকেটকে সরকার শক্ত হাতে নির্মূল করতে পারবে
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৬০ হাজার কোটিতেও ঢুকছে বন্যার পানি বছরে ক্ষয়ক্ষতি প্রায় ২০ হাজার কোটি টাকা
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্ষুদ্র ও কুটির শিল্পের রফতানির সম্ভাবনার সব বাধা দূর করে সোনালী সমৃদ্ধি এনে সর্বনাশা ঋণের খপ্পর থেকে দেশকে বাচাতে সরকারকে সক্রিয় হতে হবে।
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সব সরকারের আমলেই নেয়া পানিবদ্ধতা নিরসনের সব টাকা পানিতেই যায়।
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-ইন্দোনেশিয়ার হালাল পণ্যের বাণিজ্য সম্প্রসারণে সর্বোচ্চ সাড়া দিতে হবে
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চায়ের কাঙ্খিত উৎপাদন বৃদ্ধিতে অন্য সব ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সমতলেও চায়ের উৎপাদন বৃদ্ধি করতে হবে।
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিন্তু বর্তমান সরকার জনগণের মালিকানা থেকে অন্যায্যভাবে সেবককে বাড়তি অর্থ দিচ্ছে। বেতন-ভাতা বাড়াচ্ছে ১৪০%। এই বৈষম্য ও অন্যায় সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বিরোধী।
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












