রাজাকার সংগঠন ছাত্রসংঘের তৎকালীন প্রাদেশিক পরিষদের সদস্যদের তালিকা
আল ইহসান ডেস্ক:
৭ নভেম্বর তারিখেই প্রাদেশিক ছাত্রসংঘ প্রধান আলী আহসান মুজাহিদ সংঘের প্রাদেশিক পরিষদের নাম ঘোষণা করে। এরা হলোÑ শামসুল হক (ঢাকা শহর), আব্দুল হাই ফারুকী (রাজশাহী জেলা), সরদার আব্দুস সালাম (ঢাকা জেলা), মোস্তফা শওকত ইমরান (ঢাকা শহর), মতিউর রহমান খান (খুলনা), মীর কাশেম আলী (চট্টগ্রাম), আব্দুল জাহের মুহাম্মদ আবু নাসের (চট্টগ্রাম), আশরাফ হোসেন (মোমেনশাহী)। দু’জন মনোনীত সদস্য ছিল একে মুহাম্মদ আলী (ঢাকা শহর) এবং মাজহারুল ইসলাম (রাজশাহী জেলা)।
বিভিন্ন জেলা সদরে নিযুক্তিপ্রাপ্ত এই নেতারা স্ব স্ব জেলার আল-বাদর বাহিনীর প্রধান। বিভিন্ন বিভাগে বুদ্ধিজীবী অপহরণের কার্যক্রম এরাই পরিচালনা করেছিল। ঢাকা শহরে আল-বাদরের প্রধান জল্লাদ আশরাফুজ্জামান খানের উদ্ধারকৃত ডায়েরিতে শামসুল হক ও শওকত ইমরানের নাম লিখিত ছিল শহর আল-বাদর প্রধান হিসেবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।