রাজাকার এসকে সিনহাকে দেশে এনে বিচার করা জরুরী (৩)
আল ইহসান ডেস্ক:
এসকে সিনহার রাজাকারগিরি সম্পর্কে মুখ খুলেছেন খোদ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক নিজেও। ২১ অক্টোবর ২০১৭ তারিখে তিনি বলেছেন, সাবেক প্রধান বিচারক এসকে সিনহা পিস কমিটির সদস্য ছিলো। তাই সে বঙ্গবন্ধুকে একক নেতা মানতে রাজি নয়।
স্বয়ং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী নিজেই যখন এসকে সিনহার রাজাকারগিরি সম্পর্কে অবহিত তাহলে তার বিচারের যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে না কেন?
সিনহা প্রধান বিচারক থাকা অবস্থায় রাজাকারদের বিচারেও সে নানারকম ছলচাতুরি করেছে, তাদের থেকে টাকাও খেয়েছে সেটাও এখন ফাঁস হয়েছে। বুঝাই যাচ্ছে সিনহা তার রাজাকারগিরি এখনো ছাড়েনি। বরং দেশের স্বাধীনতার বিরুদ্ধে আরো পোক্ত ভূমিকায় সে নেমেছে। উপজাতি পাহাড়ি বিচ্ছিন্নতাবাদীদের সাথে গোপন সংযোগের বিষয়ে তার সম্পর্কে অভিযোগ পাওয়া গেছে।
এতএব এটাই স্পষ্ট সিনহা যেখানেই থাকুক যে দেশেই থাকুক সে এ দেশের স্বাধীনতার বিপক্ষে তথা দেশবিরোধী চক্রের সাথে হাত মেলাবেই। তাই দেশের স্বার্থে অতি জরুরীভিত্তিতে তাকে দেশে এনে দেশদ্রোহী আসামী হিসেবে বিচারের আওতায় আনতে হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।