রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
, ৩১ মার্চ, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
রাজবাড়ী সংবাদদাতা:
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ৩ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত হয়েছে। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে ও নিরাপদ সড়কের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজবাড়ী প্রেসক্লাবের সামনে সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের ব্যানারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, রাজবাড়ী জেলায় কোনো উন্নত মানের বাস সার্ভিস নেই, যেই বাস দিয়ে যাত্রীদের উন্নতমানের সেবা দেওয়া যাবে। আবার এই রুটে ভালো কোনো বাস ঢুকতে দেওয়া হয় না মালিক সমিতির পক্ষ থেকে। আমরা চাই রাজবাড়ীর রুটে ভালো মানের বাস ঢুকতে দেওয়া হোক। এছাড়া দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দ্বিতীয় পদ্মা সেতু করা হোক। গত ২৫ তারিখ দৌলতদিয়ায় একটি মর্মান্তিক দুর্ঘটনায় ২৬ জন নিহত হয়েছে। অনেকে তাদের পরিবারের স্বজন হারিয়েছে। আমরা এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করছি। এমন দুর্ঘটনা আমরা আর দেখতে চাই না।
মানববন্ধন বক্তারা অবিলম্বে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করা, অদক্ষ চালক ও হেলপার দিয়ে গাড়ি চালানো নিষিদ্ধ করা, সড়ক দুর্ঘটনায় দায়ীদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা,সড়কে আধুনিক ট্রাফিক ব্যবস্থা ও নিরাপত্তা নিশ্চিত করাসহ কয়েকটি দাবি তুলে ধরেন।
এ বিষয়ে রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সুকুমার বলেছে, যারা মানববন্ধন করেছেন তারা বলছেন রাজবাড়ীর ওপর দিয়ে ভালো কোম্পানির গাড়ি চলে না। এই অভিযোগটা ভিত্তিহীন। কারণ রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইন, শ্যামলী, হানিফ, এসবি, দিগন্তসহ ১০/১২ টা কোম্পানির গাড়ি চলে। তবে সব বাস আমরা সব জায়গা দিয়ে চলতে দেই না। এটা নিয়মতান্ত্রিকভাবে চলে।আমাদের গাড়িও অন্য রুটে চলতে দেই না। কিন্তু আমরা তাদের সঙ্গে সমন্বয় করে চালাই, তারাও আবার আমাদের রুট দিয়ে গাড়ি চালায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ঠিকমতো সার পাই না-তেলের দামও বাড়ছে, এ বছর কী হয় আল্লাহই জানে’
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইন্দোনেশিয়ায় ওষুধ ও তৈরি পোশাকের বাজার সম্প্রসারণে জোর
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাবেক ওসি রাকিবুলের অডিওর সত্যতা মিলেছে
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যন্ত্রাংশ ঘোষণায় বন্দরে এলো বিএমডব্লিউ রেসিং কার ও ৫ ট্রাক
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিক্ষক-কর্মকর্তাদের বেতন আটকে দিলেন চুয়েট ভিসি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিল্ডিং রেগুলেটরি অথরিটিকে শক্তিশালী করা হচ্ছে -গণপূর্তমন্ত্রী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নির্বাচিত সরকারকে বিপাকে ফেলতে চায় ‘পতিত দোসররা’ -রিজভী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিষিদ্ধ দলের কর্মকান্ড চালাতে দেয়া হবে না -ডিবি প্রধান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রবীণদের মর্যাদাপূর্ণ পারিবারিক ও সামাজিক সম্পদে রূপান্তরের আহ্বান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্মার্ট ঢাকা নয়, আগে বাসযোগ্য ঢাকা চাই -রাজউক চেয়ারম্যান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পুনর্নবা উদ্ভিদের ছোট ছোট গোলাপি-বেগুনি ফুলের গুচ্ছ ও সবুজ পাতা। ভেষজ উদ্ভিদটি ‘লাল মাকড়সা’ নামেও পরিচিত। ছবিটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়ন চব্বিশ এলাকার রাস্তার ধার থেকে তোলা।
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)