রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
মন্তব্য কলাম

রাজধানী ঢাকা থেকে- “বিমান বাহিনী সরিয়ে দেয়ার জন্য” খ্রিষ্টানী মুখপত্র বিবিসি ইহুদী মুখপত্র ডয়েচে ভেলে রাজাকার ঘরানার মুখপত্র নয়াদিগন্ত একট্টা কেনো?

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, সকাল ৬:১৬
রাজধানী ঢাকা থেকে- “বিমান বাহিনী সরিয়ে দেয়ার জন্য” খ্রিষ্টানী মুখপত্র বিবিসি  ইহুদী মুখপত্র ডয়েচে ভেলে  রাজাকার ঘরানার মুখপত্র নয়াদিগন্ত  একট্টা কেনো?

চোরে চোরে মাসতুতো ভাই।
বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্রকারী। আন্তর্জাতিক দুটি সংবাদ মাধ্যম এবং দেশের রাজাকার ঘরানার মুখপত্রের খবর শিরোনাম একই।
শুধু তাই নয় খবর বা প্রতিবেদনে যার বিবৃতিকে সংযুক্ত করে বাংলাদেশ বিমানবাহিনী এবং রাজধানীতে বিমানঘাটির বিরুদ্ধে বিষোদগার করা হয়েছে যে একজন নামধারী মুসলমান। কিন্তু মুসলমানদের সবচেয়ে বড় শত্রু ‘ইহুদীর’ স্ত্রী।
ইসলাম বিদ্বেষী কর্মকান্ড এবং মুসলমান ও বাংলাদেশের সংস্কৃতি বিরোধী বিবৃতির জন্য তিনি বিশেষভাবে চিহ্নিত এবং নিন্দিতও বটে।
তিনি প্রখ্যাত এক আইনবিদের কন্যা- আইনজীবি সারা হোসেন।
এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দুটি হলো- বিবিসি ও ডয়েচ ভেলে। আর দেশীয় রাজাকার ঘরানার পত্রিকাটি হচ্ছে ‘নয়াদিগন্ত’।

খবর শিরোনাম

ঢাকা থেকে বিমান ঘাঁটি ও সেনানিবাস সরিয়ে নেয়ার দাবি
উড, ২৩ জুলাই ২০২৫

খবর ভাষ্য
ঢাকায় একটি বিদ্যালয়ে বিমান বিধ্বস্তে বহু হতাহতের পর আবারও রাজধানী থেকে বিমানবাহিনীর ঘাঁটি ও সেনানিবাস অন্যত্র সরিয়ে নেয়ার দাবি উঠেছে।
সোমবার বিমান বিধ্বস্তের ঘটনার পরপরই অনেকেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তোলেন, জনবহুল রাজধানীর মাঝে কেন সেনানিবাস রাখতে হবে? দাবি উঠেছে বিমান ঘাঁটিও সরানোর।
ঢাকা থেকে সেনানিবাস ও বিমান ঘাঁটি সরানোর দাবি।
ঢাকাকে বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর বলা হয়। এখানে প্রায় ৩০০ বর্গকিলোমিটার এলাকায় ২ কোটি ২০ লক্ষেরও বেশি মানুষ বাস করেন। এই শহরের মধ্যে রয়েছে সেনানিবাস ও বিমান ঘাঁটি।
নিরাপত্তা বিবেচনায় এগুলো জনাকীর্ণ ঢাকা শহর থেকে অন্যত্র সরিয়ে নেয়ার দাবি দীর্ঘদিন ধরেই রয়েছে।
ঢাকার আইনজীবী সারা হোসেন বলেন, ‘‘সেনানিবাসে যে বিধিনিষেধ আছে, অন্যান্য মানুষ ঢুকতে পারে না, এটা আরও সমস্যাজনক। দুই কাতারের মানুষ কেন থাকবে যারা সেনানিবাসে ঢুকতে পারেন এবং অন্যারা পারেন না। রাস্তাঘাট অন্য সবার জন্য অবরুদ্ধ। এগুলোর কোনো যুক্তি দেখি না। ''

খবর ভাষ্য
সারা হোসেন মনে করেন, সোমবারের ঘটনার পরিপ্রেক্ষিতে জনবহুল এলাকার উপর বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান উড়ান নিষিদ্ধ করে সরকারের একটি প্রশাসনিক আদেশ জারি করা উচিত।
ডয়চে ভেলেকে তিনি বলেন, “বিমান বিধ্বস্তের ঘটনাটি এড়ানো সম্ভব ছিল। ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করার জন্য অবিলম্বে প্রশাসনিক আদেশ জারি করা উচিত। ”
সারা হোসেন জানান, এই ধরনের ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণে অনুমোদন দেন কারা, এবং অনুমোদনের আগে ঝুঁকি পর্যালোচনা করা হয়েছিল কিনা তা তদন্ত করে বের করে দোষীদের জবাবদিহির আওতায় আনা প্রয়োজন।

খবর প্রতিক্রিয়া
ইহুদী জার্মানীর ইহুদী মুখপত্র ডয়েছে ভেলে মূলত: তার নিজস্ব কুট পরিকল্পনার প্রকাশই ঘটিয়েছে ‘অনেকে প্রশ্ন তুলেছে’- এই কুট-কৌশলে আর তাদের ইহুদী মিত্র সারা হোসেনের জবানে।
সারা হোসেন শুধু বিমানবাহিনী বিমান ঘাটিই নয় সে সেনানিবাসের স্বাতন্ত্র্য নিয়েও বিরূপ মন্তব্য করেছে।
অর্থাৎ এদের মতে দেশে সেনানিবাসই না থাকলে ভালো।

একই আঙ্গিকে খবর শিরোনাম করেছে কুখ্যাত বিবিসিও।
ঢাকার আকাশে সামরিক বিমান, শহরে ঘাঁটি ও বিমানবন্দর থাকার ঝুঁকি কী?
বিবিসি নিউজ, ২৫ জুলাই ২০২৫

এ শিরোনামে বিবিসি উপশিরোনাম করেছে
ঢাকা থেকে বিমান বন্দর সরানোর দাবি কেন উঠছে?
কিন্তু বিবিসি এই প্রতিবেদনে কারো বরাতে বিমান বন্দর তুলে দেয়ার দাবী এবং তার পেছনে কারণ বা যুক্তি কোনোটাই দিতে পারেনি।
আরো মজার বিষয় হলো দেশের স্বাধীনতা অবমাননাকারী জামাতী মুখপত্রও একই কায়দায় শিরোনাম করেছে। আর এক্ষেত্রে দুর্দান্ত হচ্ছে এই মুখপত্রটি চৌর্যবৃত্তিরও আশ্রয় নিয়েছে। বিবিসির রিপোর্ট চুরি করে প্রায় হুবহু একই প্রতিবেদন নিজেদের নামে প্রকাশ করেছে।

নয়াদিগন্ত
ঢাকার আকাশে যুদ্ধবিমান শহরে ঘাঁটি ও বিমানবন্দর থাকার ঝুঁকি
শনিবার ২৬ জুলাই ২০২৫, ০০:৩২

এসব ষড়যন্ত্রী ও কুচক্রীদের দাতভাঙ্গা জবাব দিয়েছে বিমান বাহিনী।

খবর শিরোনাম

রাজধানীতে বিমানঘাঁটি ‘অত্যাবশ্যক’: বিমানবাহিনী
ঢাকার একটি স্কুলে বিমান বাহিনীর জঙ্গি বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার পর নানামুখি আলোচনার মধ্যে এ প্রতিক্রিয়া এল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
২৮ ঔঁষ ২০২৫, ০৫:৫৬ চগ

খবর ভাষ্য
বাংলাদেশ বিমান বাহিনী বলেছে, দেশের আকাশ প্রতিরক্ষার জন্য রাজধানীতে বিমান ঘাঁটি থাকা ‘অত্যাবশ্যক’ এবং পৃথিবীর যে কোনো দেশের রাজধানীর জন্যই এটি ‘প্রযোজ্য’।
ঢাকার একটি স্কুলে বিমান বাহিনীর জঙ্গি বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার পর নানামুখি আলোচনার মধ্যে এ প্রতিক্রিয়া এল।
বিমানবাহিনীর বিমান পরিচালনা পরিদপ্তরের পরিচালক এয়ার কমডোর শহীদুল ইসলাম সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, “রাজধানীর স্ট্র্যাটিজিক এবং অপারেশনাল নেসিসিটির সুবাদে এই দেশের আকাশ প্রতিরক্ষা তথা রাজধানীর আকাশ প্রতিরক্ষার জন্য রাজধানীতে জঙ্গি বিমানের ঘাঁটি থাকা অত্যাবশ্যক। ”
এয়ার কমডোর শহীদুল ইসলাম বলেন, “যুদ্ধবিমান পরিচালনা, উড্ডয়ন এবং ল্যান্ড করার জন্য সুপরিসর রানওয়ে, এয়ার ট্রাফিক কন্ট্রোল, মেনটেইনেন্স এবং লজিস্টিকস ফ্যাসিলিটিজ, ফুয়েল স্টোরেজ, রেডার ফ্যাসিলিটিজ এর সবগুলাই দরকার হয়।
“বিমান ঘাঁটিগুলো যেখানেই থাকুক, ফ্যাসিলিটিগুলো থাকতে হয়। কিন্তু অপারেশনাল এবং স্ট্র্যাটিজিক নেসিসিটির জন্য পৃথিবীর যে কোনো দেশের রাজধানীতে বিমানঘাঁটি অত্যাবশ্যক। ”
তিনি বলেন, “জঙ্গি বিমানের স্কোয়াড্রনগুলোর প্রয়োজনীয় ট্রেনিং সারা বছরব্যপী চলমান থাকে। ওই অপারেশনাল বিমানগুলোতেই আমরা ট্রেনিং করে থাকি। ”
প্রশিক্ষণ বিমানগুলোতে দুইজন পাইলট থাকেন এবং ‘সিঙ্গেল সিটার’ যুদ্ধ বিমানগুলোর ‘ক্যাপাসিটি এবং ক্যাপাবিলিটি সহই’ যুদ্ধের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর একমাত্র রানওয়ে হওয়ায় এটি সামরিক-বেসামরিক উভয় বিমানের উড্ডয়নের জন্যই ব্যবহৃত হয়।
এমনকি বেসামরিক হেলিকপ্টারও ব্যবহার করে এই এয়ারপোর্ট।
তবে সামরিক প্রশিক্ষণ ঢাকার আকাশে হয় না বলেই জানাচ্ছেন বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইশফাক ইলাহী চৌধুরী। বিমান বাহিনীর যে প্রশিক্ষণ এলাকা সেটা ঢাকার বাইরে অবস্থিত বলে তিনি জানান।
“ঘাটাইল, টাঙ্গাইল, মধুপুর, শ্রীপুর - অর্থাৎ ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর- এই যে এলাকা সেটা হচ্ছে ডেজিগনেটেড ফ্লাইং ট্রেনিং এরিয়া। যে এয়ারক্রাফট উড়েছে নিয়ম হচ্ছে, সেটা টেকঅফ করবে। এরপর বামদিকে টার্ন করে মিরপুর হয়ে যাবে,” বলেন মি. চৌধুরী।
তিনি বলেন, “কিন্তু বিমান ঘাঁটি তো ঢাকায় এবং রানওয়ে তো একটাই। ফলে এখান থেকেই সামরিক বিমানগুলোকে উড়তে হয়। তবে প্রশিক্ষণ এলাকা কিন্তু বাইরে। "

খবর প্রতিক্রিয়া
ঢাকার তেজগাঁওয়ের দাইনোদ্দা নামক স্থানে প্রথম একটি বিমানবন্দর নির্মাণের কাজ শুরু হয় ব্রিটিশ আমলে ১৯৪১ সালে। সেই একই সময় কুর্মিটোলার বালুরঘাটে একটি ল্যান্ডিং স্ট্রিপ নির্মাণও শুরু হয়।
তেজগাঁও ও কুর্মিটোলার এয়ার স্ট্রিপগুলোতে সামরিক ফাইটার প্লেন অবতরণের সুবিধা ছিল এবং ব্রিটিশ বিমান বাহিনী তাদের বিমানকে নিরাপদে রক্ষণাবেক্ষণের জন্য এই দুটো এলাকা ব্যবহার করেছিলো সেসময়।
পরে তেজগাঁও বিমানবন্দরকে আন্তর্জাতিক মান অনুযায়ী ট্রাফিক ব্যবস্থার জন্য আপগ্রেড করা হয়। পাকিস্তান আমলে এটাই বিমানবন্দর হিসেবে ব্যবহৃত হচ্ছিলো।
কিন্তু এই বিমানবন্দরটি একটি আধুনিক ও আন্তর্জাতিক বিমানবন্দরের প্রয়োজনীয়তা পূরণ করতে ব্যর্থ হওয়ায় এবং শহরের বাইরে বিমানবন্দর সরিয়ে নেওয়ার অংশ হিসেবে ঢাকার কুর্মিটোলায় একটি নতুন আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।
এই কাজে ফরাসি বিশেষজ্ঞদের কারিগরি সহায়তায় নতুন বিমানবন্দর নির্মাণের কাজ শুরু হয় গত শতকের ষাটের দশকে।
বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৮০ সালে বিমানবন্দরের নির্মাণকাজ শেষ হয় এবং অপারেশনাল কার্যক্রম তেজগাঁও থেকে কুর্মিটোলায় চলে আসে।
শহীদ জিয়াউর রহমান এবং হুসেইন মুহাম্মদ এরশাদ এর শাসনামলে পাকিস্তানের সাথে সামরিক সহযোগিতা বহুলাংশে বৃদ্ধি পায়। যার ফলস্বরূপ ১৯৮০ এর দশকের শেষ দিকে পাকিস্তান কয়েক স্কোয়াড্রন এফ-৬ যুদ্ধবিমান বাংলাদেশ বিমান বাহিনীকে উপহার হিসেবে প্রদান করে। ১৯৯৯ সালে বাংলাদেশ বিমান বাহিনী রাশিয়া থেকে ৮টি চতুর্থ প্রজন্মের মিগ-২৯ যুদ্ধবিমান ক্রয় করে।
২০০৩ সালে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিকে জাতীয় পতাকা প্রদান করা হয়। ২০১৭ সালে বাংলাদেশ বিমান বাহিনীকে স্বাধীনতা পদক প্রদান করা হয়।
বাংলাদেশ বিমান বাহিনীর ইয়াক-১৩০ বিমান
বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে ফোর্সেস গোল ২০৩০ নামক একটি উচ্চাভিলাষী আধুনিকায়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনী আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে একটি শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে উঠছে। এই পরিকল্পনার অধীনে বিমান সক্ষমতা এবং ভূমি-ভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুইটিই শক্তিশালিতা করা হচ্ছে। ২০১১ সালে কক্সবাজারে নতুন বিমান ঘাঁটি স্থাপন করা হয়েছে। ২০১৩ সালে ঢাকায় স্থাপিত হয়েছে বঙ্গবন্ধু বিমানঘাঁটি। ঘাঁটি প্রতিরক্ষা ও পাইলট উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য গঠিত হয়েছে বিশেষায়িত ইউনিট স্কোয়াড্রন ৪১।
২০১০ সাল থেকে বিমান বাহিনীতে ১৬টি এফ-৭বিজিআই যুদ্ধ বিমান, ১৬টি উচ্চতর জেট প্রশিক্ষণ বিমান, ৯টি কে-৮ প্রাথমিক জেট প্রশিক্ষণ বিমান, ৩টি এল-৪১০ পরিবহন প্রশিক্ষণ বিমান এবং ২৩টি পিটি-৬ প্রাথমিক প্রশিক্ষণ বিমান যুক্ত হয়েছে। একই সময়ে আরও যুক্ত হয়েছে ১৬টি এমআই-১৭১এসএইচ যুদ্ধ হেলিকপ্টার, ২টি এডব্লিউ-১৩৯ সামুদ্রিক উদ্ধার ও অনুসন্ধান হেলিকপ্টার এবং ২টি এডব্লিউ-১১৯কেএক্স প্রশিক্ষণ হেলিকপ্টার।
২০১১ সালে এফএম-৯০ স্বল্প পাল্লার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ক্রয়ের মধ্য দিয়ে বিমান বাহিনী ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সক্ষমতা অর্জন করে। এখন পর্যন্ত বিমান বাহিনী দুই রেজিমেন্ট এই ক্ষেপণাস্ত্র ক্রয় করেছে। ইতোমধ্যে বিমান বাহিনীতে যুক্ত হয়েছে জেওয়াই-১১বি, জেএইচ-১৬, ওয়াইএলসি-৬ এবং ওয়াইএলসি-২ রাডার ব্যবস্থা।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদান
বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ও বিমানসেনা মিলিয়ে ৬০০ এর অধিক জনবল, ১২টি হেলিকপ্টার ও ১টি পরিবহন বিমান বর্তমানে জাতিসংঘ মিশনে মোতায়েন রয়েছে। এর মধ্যে হাইতিতে ৩টি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টার, মালিতে ৩টি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টার এবং কঙ্গোতে ৬টি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টার ও ১টি সি-১৩০বি পরিবহন বিমান মোতায়েন রয়েছে। এছাড়া লাইবেরিয়া, আইভরি কোস্ট প্রভৃতি দেশেও বিমান বাহিনীর বিভিন্ন ইউনিট মোতায়েন রয়েছে।
বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হচ্ছেন একজন চার তারকা এয়ার চিফ মার্শাল পদমর্যাদার কর্মকর্তা। বিমান বাহিনী সদর দপ্তরের চারটি শাখা রয়েছে: অপারেশন্স, প্লানস, অ্যাডমিনিস্ট্রেশন এবং মেইনটেনেন্স। প্রত্যেক শাখার প্রধান হিসেবে রয়েছেন একজন সহকারী বিমান বাহিনী প্রধান। প্রত্যেক সহকারী বিমান প্রধানের অধীনে রয়েছে একাধিক পরিদপ্তর যার পরিচালক হিসেবে থাকেন একজন এয়ার কমোডোর বা গ্রুপ ক্যাপ্টেন পদমর্যাদার কর্মকর্তা। প্রত্যেক পরিচালকের অধিনে থাকেন সহকারী পরিচালক এবং স্টাফ অফিসার পদের কর্মকর্তাগণ।
বাংলাদেশ বিমান বাহিনী শক্তিশালী আকাশ প্রতিরক্ষা বাহিনী হিসেবে গড়ে ওঠার জন্য ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়ন করছে। ক্রমবর্ধমান দায়িত্ব দক্ষতার সাথে পালনের জন্য বিমান বাহিনীকে দক্ষিণ বিমান কমান্ড ও উত্তর বিমান কমান্ড নামক দুইটি কমান্ডে ভাগ করা হচ্ছে। দক্ষিণ বিমান কমান্ডের অধীনে একটি মেরটাইম এয়ার সাপোর্ট অপারেশন সেন্টার (এমএএসওসি) স্থাপন করা হবে। সমুদ্রসীমার নিরাপত্তার জন্য দক্ষিণ বিমান কমান্ডের অধীনে বরিশালে একটি বিমান ঘাঁটি স্থাপন করা হচ্ছে। একই সাথে কক্সবাজার বিমানঘাঁটির আধুনিকায়ন ও সম্প্রসারণের কাজ চলছে। সিলেটে আরেকটি বিমান ঘাঁটি স্থাপনের কাজ চলমান রয়েছে। ঢাকার বাশার বিমান ঘাঁটি, চট্টগ্রামের জহুরুল হক বিমান ঘাঁটি, যশোরে মতিউর রহমান বিমান ঘাঁটি ও কক্সবাজার বিমান ঘাঁটিতে এয়ার ট্রাফিক সার্ভেইল্যান্স (এটিএস) রাডার স্থাপনের কাজ চলছে। বিমান বাহিনী ১০৫ অ্যাডভান্সড জেট ট্রেনিং ইউনিট নামক একটি উন্নত প্রশিক্ষণ ইউনিট স্থাপন করতে যাচ্ছে। এই ইউনিটটি যুদ্ধবিমানের পাইলটদের উন্নত প্রশিক্ষণের কাজ করবে। এই ইউনিটের অধীনে থাকবে তিনটি প্রশিক্ষণ স্কোয়াড্রন।
প্রসঙ্গত বিমান বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র দেশবাসী শক্ত হাতে নস্যাত করবে ইনশাআল্লাহ।
পাশাপাশি রাজধানীতে বিমান বাহিনী শুন্য করার সার্বভৌমত্ব বিরোধী কুচক্রও দেশবাসী চিরতরে নির্মূল করবে ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ বিমান বাহিনী রাজধানীতে আরো সমৃদ্ধ হোক এটাই জুলাই গণঅভ্যুত্থানের প্রেরণা।

-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান আরিফ।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদ্যমান ১১৩ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণের মধ্যে আর সার্বভৌম বন্ডের নামে বর্তমান সরকার সর্বপ্রথম সার্বভৌম বন্ডের নামে আন্তর্জাতিক ঋণ নিতে যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা কেবল একটি ভূখ-ের স্বাধীনতা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে অর্থনৈতিক স্বাধীনতা, আর্থিক সিদ্ধান্… ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম তিনি এবং উনার অনবদ্য তাজদীদ ‘আত-তাক্বউইমুশ শামসী’ সম্পর্কে জানা ও পালন করা এবং শুকরিয়া আদায় করা মুসলমানদের জন্য ফরয। মাস শুরু এবং শেষ, বিশেষ দিন নির্বাচনে চাঁদের দিনপঞ্জির যেমন প্রয়োজনীয়তা রয়েছে; তেমনি ওয়াক্ত নির্ণয়ে প্রয়… ৬ দিন আগে বৃটিশ ও ভারতীয় বিধর্মীরা মিলেমিশে মুসলমানদের ক্ষতিসাধন করেছে প্রশাসনের শীর্ষে বিধর্মী কর্মকর্তারা যে কতবড় সর্বনাশের কারণ হতে যাচ্ছে মুসলমানদের জন্য সেটা আজ এই বঙ্গবাসী মু… ৭ নভেম্বর, ২০২৬ সোনার দাম বাড়ে-কমে কেন, কীভাবে হয় দাম নির্ধারণ (২য় পর্ব) বাংলাদেশ পোদ্দার সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন এক সাক্ষাৎকারে বলেন, “আমরা আন্তর্জাতিক বাজারদর, তাঁতীবাজা… ৪ নভেম্বর, ২০২৬ সোনার দাম বাড়ে-কমে কেন, কীভাবে হয় দাম নির্ধারণ (১ম পর্ব) সোনার ভরি এখন সোয়া দুই লাখ টাকা; এক রতির দাম আড়াই হাজার টাকার মতো। কিন্তু নয় মাস আগে ভরি প্রায় তিন লাখ টাক… ৩ নভেম্বর, ২০২৬ বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন সরকারের উদ্যোগ, বিজ্ঞানীদের জিনোম গবেষণা ও প্রান্তিক কারিগরদের আন্তরিক প্রচেষ্টায় কিংবদন্তীর ‘বোনা বাতাস’ বা … ২ নভেম্বর, ২০২৬ মানুষ প্রতিদিনের বাজার খরচ, যাতায়াত ব্যয় কিংবা পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে গিয়ে হিমশিম খাচ্ছে। আজকের বাংলাদেশের আর্থসামাজিক মানচিত্রে সবচেয়ে দৃশ্যমান ও বেদনাদায়ক বাস্তবতাটি হলো- জ্বালানি ব্যয়ের চরম ভারে… ১ নভেম্বর, ২০২৬ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অবমাননাকারী, এদেশের মুসলমানদের হিন্দুত্ববাদে লীন হতে কু-প্ররোচনাকারী এবং ভারতে মুসলমানরা নিশ্চিন্তে তাদের দ্বীনি উৎসব পালন করছে- গতকাল ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ত্রিবেদীকে বহিষ্কারের দাবিতে বিভিন্ন সংগঠনের ডাকা ভারতীয় দূতাবাস ঘেরা… ৩১ অক্টোবর, ২০২৬ সাড়ে তিনশো বছরেও লালবাগ কেল্লার নির্মাণকাজ শেষ না হওয়ার নেপথ্য কারণ ঢাকার ঐতিহাসিক স্থাপনাগুলোর অন্যতম একটি হলো লালবাগ কেল্লা। এক সময় এই স্থাপনাটির নাম ছিল ‘ফোর্ট আওরঙ্গবাদ’, যা… ২৮ অক্টোবর, ২০২৬ বিশ্বে ৩০০ কোটিরও বেশী মুসলমান থাকা সত্ত্বেও নিরাপত্তা পরিষদে পঞ্চ শক্তিতে কোনো মুসলিম দেশ নেই ইরাক, আফগানিস্তান, লিবিয়া কিংবা সিরিয়ার মতো দেশগুলোতে মার্কিন হস্তক্ষেপ মানবিক বিপর্যয় ডেকে এনেছে, অথচ জাতিসংঘ সেই আগ্রাসন রুখতে ব্যর্থ হয়েছে মার্কিন ভেটোর ভয়ে। আর ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতায় যখন বিশ্ববিবেক থমকে দাঁড়ায়, তখন যুক্তরাষ্ট্র নির্লজ্জভাবে তা সমর্থন করে বা নীরব থেকে জাতিসংঘের অবস্থানকেও প্রভাবিত করে। গত পরশু ২৪ অক্টোবর (শনিবার) বিশ্বজুড়ে উদযাপিত হয়েছে ৮১তম জাতিসংঘ দিবস। ফিলিস্তিন পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে এ… ২৭ অক্টোবর, ২০২৬ কোনো সমালোচনা আলোচনা অথবা আন্দোলনের প্রশয় না দিয়ে সরকারের উচিৎ জিয়ার নীতি অনুসরণ করে পাহাড়ে কমপক্ষে ১ হাজার সেনা ছাউনি তৈরী করা। রাঙামাটির সাজেকের বাজার এলাকায় সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্যদের বিরুদ্ধে… ২৬ অক্টোবর, ২০২৬ মুসলমানদের উপর নিপীড়ন, নির্যাতন, উচ্ছেদ, বৈষম্য আর মসজিদ-মাদ্রাসা ধ্বংসের উৎসব করে রাষ্ট্রয়ী সন্ত্রাস করে ব্যার্থ রাষ্ট্রে পরিণত হয়। তাহলে তারা ‘আসাম’ বাংলাদেশের কাছে প্রত্যার্পন করুক। আর আসামের মুসলমান তো সব মরছেই। তাহলে তারা বিদায় হজ্জের ভাষণ অনুযায়ী তাদের জান-মাল রক্ষায় জিহাদে অবতীর্ন হোক। ভারতের আসাম রাজ্যে বনাঞ্চল দখলমুক্ত করার অভিযানে এক হাজারের বেশি পরিবার উচ্ছেদের শিকার হয়েছে বলে দাবি করা হয়… ২৫ অক্টোবর, ২০২৬