রপ্তানি খাতে বড় পতন
, ২৪ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৪ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ৩৯ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
নানা আলোচিত ঘটনার আড়ালে নীরবে গভীর সংকটে পড়ছে দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি রপ্তানি খাত। টানা পাঁচ মাস ধরে এই খাতের আয় কমছে, কমছে কার্যাদেশও। উদ্যোক্তাদের ভাষায়, অন্যান্য বছরের তুলনায় বর্তমানে রপ্তানি আদেশ ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমে গেছে। পরিস্থিতি এমনই যে, আগামী জুন মাসের আগেও ঘুরে দাঁড়ানোর স্পষ্ট কোনো লক্ষণ দেখছেন না সংশ্লিষ্টরা।
বৈশ্বিক চাহিদা সংকোচন, দেশের ভেতরের রাজনৈতিক ও আইন-শৃঙ্খলা অস্থিরতা এবং পর্যাপ্ত নীতি সহায়তার অভাব- সব মিলিয়ে রপ্তানি আয়ে এই ধারাবাহিক নেতিবাচক প্রবণতা তৈরি হয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। তাদের আশঙ্কা, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে এলডিসি গ্র্যাজুয়েশনের প্রাক্কালে দেশের রপ্তানি খাত আরও বড় চাপে পড়তে পারে।
দেশের অর্থনীতিতে রপ্তানির গুরুত্ব অপরিসীম। রেমিট্যান্সের পাশাপাশি রপ্তানি আয়ই বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রধান উৎস। অথচ টানা পাঁচ মাস ধরে রপ্তানি আয় কমতে থাকায় সামনে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আমদানি সক্ষমতা এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়ছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর মাসে দেশের রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় ১৪.২৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৯৬ কোটি ডলারে। আগস্ট থেকে শুরু হওয়া এই নিম্নমুখী ধারা এখনো কাটেনি। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে, অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মোট রপ্তানি হয়েছে দুই হাজার ৩৯৯ কোটি ৬৮ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২.১৯ শতাংশ বা প্রায় ৫৪ কোটি ডলার কম।
সংখ্যার বিচারে এই ঘাটতি খুব বড় মনে না হলেও বাস্তব চিত্র আরও উদ্বেগজনক। কারণ এই ছয় মাসের মধ্যে একবারের জন্যও রপ্তানি আয়ে ঘুরে দাঁড়ানোর কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। অক্টোবরে রপ্তানি কমেছে ৭.৪৩ শতাংশ, নভেম্বরে ৫.৫৪ শতাংশ এবং ডিসেম্বরে এসে পতনের হার আরও বেড়েছে। অর্থনীতিবিদদের মতে, এ ধরনের ধারাবাহিক পতন ভবিষ্যৎ অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য স্পষ্ট সতর্কসংকেত।
রপ্তানি আয়ের সঙ্গে সরাসরি যুক্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এই রিজার্ভের ওপর নির্ভর করে আমদানি সক্ষমতা, শিল্প উৎপাদন এবং বাজারে পণ্যের সরবরাহ। বাংলাদেশ খাদ্যশস্য, জ্বালানি ও শিল্পের কাঁচামালের বড় অংশ আমদানিনির্ভর। ফলে রিজার্ভ দুর্বল হলে এলসি খোলায় জটিলতা তৈরি হয়, ডলারের দাম বেড়ে যায় এবং শিল্প উৎপাদন ব্যাহত হয়। ২০২৩ সালের শেষ ভাগ থেকে ২০২৪ সালের মাঝামাঝি সময়ে এমন পরিস্থিতির অভিজ্ঞতা ইতোমধ্যেই হয়েছে দেশের ব্যবসায়ীদের।
রিজার্ভ শক্ত রাখার দুটি প্রধান উৎস রেমিট্যান্স ও রপ্তানি। এর যেকোনো একটিতে বড় ধাক্কা লাগলে পুরো অর্থনীতিতেই তার প্রভাব পড়ে। বর্তমানে বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধের চাপ বাড়ছে, ফলে পর্যাপ্ত ডলার প্রবাহ নিশ্চিত করা সরকারের জন্য ক্রমেই বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।
রপ্তানি আয় কমে গেলে সবচেয়ে বড় ধাক্কা লাগে শিল্প খাতে। এর প্রভাব পড়ে পরিবহন, বন্দর, ব্যাংক-বীমা এবং সেবা খাতেও। বিশেষ করে তৈরি পোশাক শিল্পে সরাসরি কর্মসংস্থান রয়েছে প্রায় ৪০ লাখ মানুষের। এই খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত আরও কয়েক কোটি মানুষের জীবিকা। ফলে রপ্তানি খাতে দীর্ঘস্থায়ী মন্দা মানেই কর্মসংস্থানে বড় ধরনের ঝুঁকি।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, আগামী জুন মাস পর্যন্ত রপ্তানি আয় ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা খুবই কম। তার ভাষায়, অন্যান্য বছরের একই সময়ের তুলনায় এ বছর কার্যাদেশ ৩০ থেকে ৪০ শতাংশ কম এসেছে। গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের অনিশ্চয়তা, ব্যাংকিং খাতের দুর্বলতা এবং পর্যাপ্ত নীতি সহায়তার অভাব রপ্তানি খাতকে মারাত্মক চাপে ফেলেছে বলে তিনি মনে করেন। প্রতিযোগী দেশগুলো যেখানে নগদ সহায়তা, করছাড় ও সহজ ঋণ সুবিধা দিয়ে রপ্তানি ধরে রাখছে, সেখানে বাংলাদেশ পিছিয়ে পড়ছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর ঘোষণা মালয়েশিয়ার
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বৃদ্ধা মাকে ঘরে রাখতে নারাজ ছেলে, ভরণপোষণ চেয়ে ইউএনওর দ্বারস্থ মা
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিরোধীদলের মূল লক্ষ্য অরাজকতা ছড়ানো ও সমাজ নষ্ট করা’
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ-লিথুয়ানিয়ার মধ্যে এফওসি নিয়ে সমঝোতা স্মারক সই
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত এস এম নাজমুল হুদা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় টানা চার বছর, বাকৃবির পাঁচ গবেষকের ধারাবাহিক সাফল্য
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিক্ষোভের আগের রাতে থমথমে দিল্লি, ট্রেনের পর ইন্টারনেটও বন্ধ ঘোষণা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অসদাচরণের দায়ে অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী বরখাস্ত
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বুকে পাথর বেঁধে সবকিছু সহ্য করে যাই’
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












