যৌথ মহড়া চালাল ইরান ও কাতারের নৌ বাহিনী
ইরান ও কাতারের নৌ বাহিনী একদিনের যৌথ মহড়া চালিয়েছে। গত (বৃহস্পতিবার) হরমুজ প্রণালী ও ভারত মহাসাগরের উত্তর প্রান্তে উদ্ধার ও ত্রাণ তৎপরতা বিষয়ক এই মহড়া চালানো হয়।
এই মহড়ায় ইরানের নৌ বাহিনীর বিভিন্ন ইউনিট, বিমান বাহিনী, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি, সীমান্তরক্ষী পুলিশ বাহিনীর নৌ শাখা এবং কাতারের রাজকীয় নৌ বাহিনী অংশ নেয়। সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত দ্বিপক্ষীয় চুক্তি বাস্তবায়ন এবং যুদ্ধ প্রস্তুতি বাড়ানোই এই যৌথ মহড়ার মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।
মহড়ার সময় ইরানি ড্রোনগুলো ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে এবং হরমুজ প্রণালীতে পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি শত্রুর জাহাজগুলোর অবস্থান চিহ্নিত করার কাজ করেছে।
ইরানি এবং ওমানি নৌ বাহিনীর যৌথ মহড়ার সময় উভয় পক্ষ যেকোনো পরিস্থিতিতে ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালানোর নানা কৌশল বাস্তবায়নের অনুশীলন করেছে। সমন্বয়ের সঙ্গে তা সম্পন্ন করতে পেরেছে তারা।
সাম্প্রতিক বছরগুলোতে ইরান ও ওমানের সামরিক বাহিনী একাধিক যৌথ নৌ মহড়া চালিয়েছে। পাকিস্তান ও রাশিয়াসহ অন্যান্য দেশের সাথেও এ ধরনের মহড়া চালিয়েছে ইরান।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।