বৃহস্পতিবার

হিজরী
০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৮
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫৩ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।মহাসম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- প্রত্যেক মুসলমান জিন-ইনসান, পুরুষ-মহিলা সকলের জন্যই তাযকিয়া বা আত্মশুদ্ধি লাভ করা ফরয। সুবহানাল্লাহ! আর সেজন্য একজন হক্কানী রব্বানী শায়েখ বা মুরশিদ ক্বিবলা উনার নিকট বাইয়াত গ্রহণ করে ইলমে তাছাউফ অর্জন করাও ফরয। সুবহানাল্লাহ!‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকটফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তানযে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহরবিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলীশিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রীসব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর

দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল কৌশলে ফিলিস্তিনের ভূমি দখল করছে -স্পেনের প্রধানমন্ত্রী

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩, রাত ২:৪২
দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল কৌশলে ফিলিস্তিনের ভূমি দখল করছে -স্পেনের প্রধানমন্ত্রী
আল ইহসান ডেস্ক:
দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল কৌশলে ফিলিস্তিনি এলাকাগুলো দখল করে ফেলছে বলে মন্তব্য করেছে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। গত বৃহস্পতিবার সে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানায় বলে সংবাদমাধ্যম আনাদোলুর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।
পেদ্রো স্পেনের সম্প্রচারমাধ্যম টিভিইকে বলেছে, ‘আমরা দেখেছি, দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল পরিকল্পিতভাবে ফিলিস্তিনি ভূখ-, পশ্চিম তীর দখল করেছে। আর এখন আমরা দেখছি গাজায় কী হচ্ছে।’
স্পেনে দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া পেদ্রো সানচেজ বলেছে, তার সরকার গত ৭ অক্টোবর হামাসের হামলার নিন্দা জানিয়েছে। তবে এর পাশাপাশি তারা দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের কর্মকা-ে মানবাধিকার সুরক্ষার প্রয়োজনীয়তার ওপরও জোর দেয়।
গাজায় শিশু হত্যার দৃশ্যগুলো দেখে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের আন্তর্জাতিক মানবাধিকার সুরক্ষার আগ্রহ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে বলে জানায় স্পেনের প্রধানমন্ত্রী। সে জোর দিয়ে বলেছে, দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার সংকট নিরসনের সমাধান অবশ্যই রাজনৈতিক হতে হবে এবং তা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে হতে হবে।
সানচেজ বলেছে, সে মুসলিম দেশগুলোর প্রতিনিধিদের কাছ থেকে শুনেছে যে, প্রতিশ্রুতি পালন করা হয় না বলে পশ্চিমা সংহতির বাণীগুলো ফাঁকা বুলি হিসেবেই রয়ে যায় এবং তাদের শান্তি সম্মেলনগুলোও অকার্যকরই রয়ে যায়।
সে বলেছে, ‘তারা আমাদের দৃঢ় পদক্ষেপ নিতে বলছেন। আর এই পদক্ষেপ হলো পশ্চিমা ও ইউরোপের দেশগুলোর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া।’
সানচেজ বলেছে, ‘ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হলে ইউরোপেরই লাভ হবে। প্রথমত, এই স্বীকৃতি ইউরোপের নৈতিক অবস্থানকে শক্তিশালী করবে এবং দ্বিতীয়ত, এটি শান্তি স্থাপনের প্রতি একটি পদক্ষেপ হবে, যা ইউরোপীয় ইউনিয়নের ভূরাজনৈতিক স্বার্থের জন্যও লাভজনক হবে।’
উদ্বেগ প্রকাশ করে সানচেজ বলেছে, ‘শান্তি না এলে লেবানন, মিসর বা জর্ডানের মতো অন্যান্য দেশে এই সংঘাত ছড়িয়ে পড়তে পারে এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে।’
সানচেজ বলেছে, ‘আমরা কি সত্যিই দুটি সম্মুখযুদ্ধ চাই? একটি মধ্যপ্রাচ্যে, আরেকটি ইউক্রেনে? রাজনীতি ও কূটনীতির মাধ্যমে এটি রোধ করা উচিত এবং স্প্যানিশ সরকার এটিই সমর্থন করে।’
ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের মধ্যে ৯টি দেশই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ২০১৪ সালে সুইডেন ইইউর প্রথম সদস্য রাষ্ট্র হিসেবে একতরফাভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। অন্যদিকে মাল্টা ও পূর্ব ব্লকের কিছু দেশ ইইউতে যোগ দেওয়ার আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।
২০২৩ সালের জুন পর্যন্ত জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে ১৩৯টিই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। সানচেজ জোর দিয়ে বলেছে, মূলত ইইউ, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা রাষ্ট্রগুলোই স্বীকৃতি দিতে ব্যর্থ হয়েছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ইরানে ১৫ লাখ টন কার্বন ছড়িয়েছে সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েল আল ইহসান ডেস্ক: ইরানের জ্বালানি স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় বায়ুম-লে ১৫ লাখ টন কার্বন ডাই… ১৯ ঘণ্টা আগে নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান ১৯ ঘণ্টা আগে ২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ ২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ ১৯ ঘণ্টা আগে পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ… ১৯ ঘণ্টা আগে যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.… ১৯ ঘণ্টা আগে ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ ১৯ ঘণ্টা আগে হামাসের বীরত্ব: হামাসের বীরত্ব: ১৯ ঘণ্টা আগে স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল ১ দিন আগে হামাসের বীরত্ব: হামাসের বীরত্ব: ১ দিন আগে স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড় স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড় ৪ দিন আগে তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব ৪ দিন আগে উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন… ৪ দিন আগে