যে দেশে মানুষের চেয়ে ভেড়া বেশি!
, ১৭ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ১৬ মে, ২০২৫ খ্রি:, ৩ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
সাম্প্রতিক সরকারি তথ্য বলছে, নিউজিল্যান্ডে বর্তমানে ভেড়ার সংখ্যা প্রায় ২ কোটি ৩৬ লাখ। মানুষের সংখ্যা ৫৩ লাখের মতো। মানে, গড়ে প্রত্যেক নিউজিল্যান্ডবাসীর জন্য এখনো ৪ দশমিক ৫টি করে ভেড়া আছে। তবে একসময় তা অনেক বেশি ছিলো।
সময়টা ছিলো ১৯৮২ সাল। তখন একেকজন মানুষের বিপরীতে ভেড়া ছিলো ২২টি। ভেড়া পালন, বিশেষ করে পশম ও গোশত রপ্তানি ছিলো দেশটির অর্থনীতির প্রধান ভরসা। তখন ৭ কোটির বেশি ভেড়ার বিপরীতে মাত্র ৩২ লাখ মানুষ হওয়ায় অনেকে দেশটিকে ‘ভেড়ার বিশাল খামার’ বলে মজা করতো।
সেই সময়ের সাথে তুলনা করলে এখন ভেড়ার পরিমাণ কয়েকগুণ বাড়ার কথা। কিন্তু দেশটিতে ভেড়ার উৎপাদন কমছে। তার কারণ হিসেবে দেখানো হচ্ছে; বিশ্বে পশমের দাম পড়ে গেছে। কৃত্রিম তন্তুর (সিনথেটিক ফাইবার) চাহিদা বেড়েছে। তাই দেশটির একসময়ের ‘সাদা সোনা’ এখন আর কেউ কেনে না। ফলে অনেকেই ভেড়া ছেড়ে অন্যদিকে ঝুঁকছে।
শুধু নিউজিল্যান্ড নয়, অস্ট্রেলিয়ায়ও একই পরিস্থিতি বিরাজ করছে। এই দেশেও মানুষের চেয়ে ভেড়া বেশি। তবে সেখানেও ভেড়ার সংখ্যা কমছে। অস্ট্রেলিয়ায় বর্তমানে মাথাপিছু নাগরিকের জন্য প্রায় তিনটি ভেড়া আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












