যেসব শর্তে ১০০ দখলদার সন্ত্রাসী ইসরাইলি জিম্মিকে মুক্তি দিতে চায় হামাস
, ০১ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৮ সাদিস ১৩৯১ শামসী সন , ১৬ নভেম্বর, ২০২৩ খ্রি:, ৩১ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস দাবি করেছে, কাতারের মধ্যস্থতায় তারা ১০০ দখলদার সন্ত্রাসী ইসরাইলি জিম্মিকে মুক্তি দিতে পারে যদি এর বিনিময়ে দখলদার সন্ত্রাসী ইসরাইলের কারাগার থেকে ২০০ ফিলিস্তিনি শিশু ও ৭৫ নারীকে ফিরিয়ে দেওয়া হয়। গত মঙ্গলবার রাতে আমিরাত-ভিত্তিক দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।
দখলদার সন্ত্রাসী ইসরাইলের কারাগারে বন্দী ফিলিস্তিনি শিশু ও নারীদের মুক্তি ছাড়াও জিম্মিদের মুক্তির বিনিময়ে গাজায় যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা পাঠানোর ওপর জোর দিয়েছে হামাস। সংগঠনটির সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা এক বিবৃতিতে এসব শর্তের কথা বলেছেন।
একটি বার্তায় উবায়দা বলেছেন, ‘মধ্যস্থতাকারীদের জানিয়েছি, আমরা গাজায় পাঁচ দিনের যুদ্ধবিরতি এবং আমাদের জনগণের জন্য সহযোগিতা চাই-কিন্তু শত্রুরা (ইসরাইল) এতে গড়িমসি করছে।’
তিনি আরও বলেন, ওই চুক্তি অনুযায়ী, গাজায় একটি পরিপূর্ণ যুদ্ধবিরতি এবং এই উপত্যকার সব স্থানে সাহায্য পাঠাতে হবে।
এদিকে দখলদার সন্ত্রাসী ইসরাইলি নেতারা এখনো পর্যন্ত জোর গলায় বলছে যে গাজা থেকে জিম্মিদের মুক্তি না দেওয়ার আগে তারা বৃহত্তর কোনো যুদ্ধবিরতিতে যাবে না।
প্রতিবেদনে বলা হয়েছে, চলমান সংঘাতে হামাস ও দখলদার সন্ত্রাসী ইসরাইলের মধ্যে জিম্মি মুক্তির বিষয়ে কাতার ছাড়া মিসরও মধ্যস্থতা করছে।
হোয়াইট হাউস বলছে সংঘাতের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন গত সোমবার কাতারের আমির শেখ তামিমের সঙ্গে কথা বলেছে। সে দাবি করেছে, কাতারের মধ্যস্থতা দুই পক্ষকে একটি চুক্তির দিকে নিয়ে যেতে পারে বলে আশা করা হচ্ছে।
এ ছাড়া সম্প্রতি দুই মার্কিন জিম্মিকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে মধ্যস্থতা করায় কাতার কর্তৃপক্ষ ও শেখ তামিমকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানিয়েছে। এ ছাড়া জিম্মি হয়ে থাকা মানুষদের দ্রুত মুক্তির জন্য দুই নেতা একমত হয়েছে।
দখলদার সন্ত্রাসী ইসরাইলি এক কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে জানিয়েছে, চূড়ান্ত ও বিশদ সমাধান হলে কয়েক দিনের মধ্যে চুক্তি ঘোষণা করা হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












