চুপিসারে’ দখলদার সন্ত্রাসী ইসরাইলে অস্ত্র সরবরাহ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
দখলদার সন্ত্রাসী ইসরাইলে অনেকটা চুপিসারে সামরিক সহায়তা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ প্রতিরক্ষা বিভাগের একটি তালিকার উদ্ধৃতি দিয়ে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ দাবি করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, দখলদার সন্ত্রাসী ইসরাইলের অনুরোধের ভিত্তিতে অস্ত্র বহনকারী অ্যাপাচি বিমানে আরও বেশি পরিমাণে লেজারযুক্ত ক্ষেপণাস্ত্র, ১৫৫ মিলিমিটার শেল, নাইট ভিশন ডিভাইস, বাংকার ধ্বংসকারী যুদ্ধাস্ত্র, নতুন ক্ষেপণাস্ত্র ও সাঁজোয়া যান অন্তর্ভুক্ত করেছে পেন্টাগন।
ব্লুমবার্গের তথ্যমতে, দখলদার সন্ত্রাসী ইসরাইলে সামরিক সহায়তা পাঠানোর এই তালিকা অক্টোবরের শেষ দিকে তৈরি করা হয়েছিল। আর সেই তালিকায় অনেকটাই চুপিসারে যোগ করা হয়েছে এসব অস্ত্র। অস্ত্রগুলো পাঠানোর কাজ ইতিমধ্যে চলছে অথবা যুক্তরাষ্ট্র ও ইউরোপের অস্ত্রভান্ডার থেকে সেগুলো দখলদার সন্ত্রাসী ইসরাইলে সরবরাহের কাজ করছে প্রতিরক্ষা বিভাগ।
পরিসংখ্যান দেখাচ্ছে যে, অক্টোবরের শেষের দিকেই ৩৬ হাজার রাউন্ড ৩০ মিলিমিটার কামানের গোলাবারুদ, অনুরোধকৃত ১ হাজার ৮০০টি এম ১৪১ বাংকার বিধ্বংসী গোলাবারুদ এবং কমপক্ষে সাড়ে ৩ হাজার নাইট ভিশন ডিভাইস (অন্ধকারে দেখা যায় এমন যন্ত্র) সরবরাহ করা হয়েছিল।
ওয়াশিংটনের প্রতি দখলদার সন্ত্রাসী ইসরাইলি সরকারকে দ্ব্যর্থহীন সমর্থন প্রদান ও অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়েছে মানবাধিকার আইনজীবীরা। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র প্রতি বছর দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলকে ৩৮০ কোটি ডলার সামরিক সহায়তা দেয়।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।