নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে আইসিসিকে আহ্বান দক্ষিণ আফ্রিকার
, ০১ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৮ সাদিস ১৩৯১ শামসী সন , ১৬ নভেম্বর, ২০২৩ খ্রি:, ৩১ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
গাজায় অব্যাহত হামলা চালিয়ে আন্তর্জাতিক ফৌজদারি আইন লংঘন করার অপরাধে দখলদার সন্ত্রাসী ইসরাইলের প্রধানমন্ত্রীকে শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছে দক্ষিণ আফ্রিকা।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বর্বরতার প্রতিবাদে তেলআবিব থেকে প্রিটোরিয়ায় নিজের কূটনৈতিক মিশন প্রত্যাহার করে নেওয়ার একদিন পর এ আহ্বান জানাল দক্ষিণ আফ্রিকা।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী নালেদি প্যান্ডোর এ আহ্বান জানিয়ে বলেছে, নারী, শিশু ও বৃদ্ধদের হত্যা করা যুদ্ধাপরাধ এবং এই জঘন্য কর্মের দায়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুসহ দখলদার সন্ত্রাসী ইসরাইলের সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে হবে।
সে ওই পরোয়ানা জারি করার জন্য হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির প্রতি আহ্বান জানায়।
গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা করার আহ্বান জানায় দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী। সে বলেছে, এই পাশবিকতা গ্রহণযোগ্য নয়। দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টের পক্ষ থেকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে একটি বিল পাশ করা হবে বলে জানায় প্যান্ডোর। যুদ্ধবিরতির পাশাপাশি গাজা উপত্যকার জনগণের মৌলিক চাহিদা পূরণ করার জন্য সেখানকার সব ক্রসিং খুলে দিতে হবে।
দখলদার শক্তি হিসেবে সন্ত্রাসী ইসরাইলের দায়িত্বও স্মরণ করিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী। সে জানায়, একটি দখলদার শক্তি অধিকৃত ভূখ-ের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে না। এ ছাড়া ওই ভূখ-কে নিরাপত্তার জন্য হুমকি মনে করে সেটির বিরুদ্ধে আগ্রাসন চালানোর অধিকারও দখলদার শক্তির নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)