-যুদ্ধে যুক্তরাষ্ট্রের যোগ দেয়ার জল্পনা তুঙ্গে, ৩০ মার্কিন ট্যাংকার জেট ইউরোপে
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্র গত কয়েকদিনে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে বেশকিছু এফ-১৬, এফ-২২ ও এফ-৩৫ যুদ্ধবিমানও নিয়ে গেছে বলে কর্মকর্তাদের ভাষ্য।
এ জেটগুলো আকাশেই যুদ্ধবিমান ও বোমারু বিমানে পুনরায় জ্বালানি ভরে দিতে পারে।
মধ্যপ্রাচ্যে তুমুল উত্তেজনা এবং ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলার মধ্যে যুক্তরাষ্ট্র গত তিন-চারদিনে আমেরিকার বিভিন্ন ঘাঁটি থেকে অন্তত ৩০টি সামরিক জেট ইউরোপে সরিয়ে এনেছে।
এগুলোর গতিপথের ওপর নজর রাখা বিভিন্ন ওয়েবসাইটের তথ্য পর্যালোচনার পর বিবিসি ভেরিফাই এ তথ্য নিশ্চিত হয়েছে।
এ ৩০টি জেটই মার্কিন সামরিক বাহিনীর ট্যাংকার উড়োজাহাজ, এগুলো আকাশেই যুদ্ধবিমান ও বোমারু বিমানে পুনরায় জ্বালানি ভরে দিতে পারে।
ফ্লাইটরাডার টোয়েন্টিফোরের তথ্য অনুযায়ী, এই ট্যাংকারগুলোর মধ্যে অন্তত ৭টি কেসি-১৩৫ স্পেন, স্কটল্যান্ড ও ইংল্যান্ডে অবস্থিত বিভিন্ন মার্কিন বিমানঘাঁটিতে থেমেছে।
থিংকট্যাঙ্ক রয়াল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বিশ্লেষক ব্রঙ্ক বলছে, আসছে সপ্তাহগুলোতে ওই অঞ্চলে ‘তীব্র সামরিক অভিযানে সহায়তার লক্ষ্যে’ পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে বিমানগুলো মোতায়েন করা হয়েছে বলে ‘জোরাল আভাস’ পাওয়া যাচ্ছে।
এর মধ্যেই যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগর থেকে তার বিমানবাহী রণতরী ইউএসএস নিমিট্জকে মধ্যপ্রাচ্যে নিয়ে আসছে বলে খবর বেরিয়েছে। এই সপ্তাহের শেষদিকে রণতরীটির ভিয়েতনামের দানাংয়ে থাকার কথা ছিল।
প্রতিবেশী আরবরা যুক্তরাষ্ট্রকে হামলার সুযোগ দেবে না : ইরানি মুখপাত্র
ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে এবার গুরুত্বপূর্ণ বার্তা দিলো ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ইরান আশা করছে- প্রতিবেশী আরব দেশগুলো তাদের ভূখ- ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর হামলা করতে দেবে না।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, আমরা এখন এক গণহত্যাকারী রাষ্ট্রের দ্বারা আক্রান্ত। আত্মরক্ষার জন্য আমরা ইসরায়েলের আগ্রাসনের জবাবে সর্বশক্তি নিয়ে প্রতিরোধ গড়ে তুলছি।
বাঘাই বলেন, ইসরায়েল আমাদের ওপর হামলা করছে। আমরা নিজেদের রক্ষা করছি। আমাদের প্রতিক্রিয়া খুব হিসেব করে ও দায়িত্বের সঙ্গে দেওয়া হচ্ছে। আমরা শুধু ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করছি।
তিনি আরো বলেন, আমাদের প্রতিবেশী আরব দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক আছে। তারা জানে ইসরায়েল চায় এই যুদ্ধে অন্য দেশগুলোও জড়িয়ে পড়ুক। আমরা বিশ্বাস করি, তারা যুক্তরাষ্ট্রকে নিজেদের মাটি ব্যবহার করতে দেবে না।
বাঘাই আরো বলেন, আন্তর্জাতিক আইনে কোনো দেশকে নিজের ভূখ- ব্যবহার করে অন্য দেশের ওপর হামলার অনুমতি দেওয়া উচিত নয়। আমি বিশ্বাস করি আমাদের প্রতিবেশীরা এটা মানবে।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।