যুদ্ধবিরতিতে যেতে মরিয়া ইসরাইল: হামাস সাড়া না দিলেও ইসরাইলি মিডিয়ায় মিথ্যাচার
গাজায় ‘সাময়িক’ যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার জন্য প্যারিস বৈঠক থেকে তৈরি করা প্রস্তাব হামাস ‘ইতিবাচকভাবে’ গ্রহণ করেছে বলে ইসরাইলি গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা নাকচ করে দিয়েছে ফিলিস্তিনের একটি সূত্র।
গত রোববার ফ্রান্সের রাজধানী প্যারিসে আমেরিকা, ইসরাইল, মিশর ও কাতারের শীর্ষস্থানীয় প্রতিনিধিরা গাজায় কয়েক সপ্তাহের যুদ্ধবিরতির বিনিময়ে ইসরাইলি পণবন্দিদের মুক্ত করার বিষয়ে একটি প্রস্তাবের খসড়া তৈরি করে এবং খসড়াটি মিশর ও কাতারের মাধ্যমে হামাসের কাছে পৌঁছে দেয়া হবে বলে সিদ্ধান্ত হয়। ইসরাইলি গণমাধ্যমগুলো বৃহস্পতিবার রাতে মিথ্যা দাবি করে বসে, হামাস প্রস্তাবের খসড়ায় ইতিবাচক সাড়া দিয়েছে; যদিও তারা আনুষ্ঠানিকভাবে এখনও তাদের অবস্থান ঘোষণা করেনি।
এ সম্পর্কে হামাসের ঘনিষ্ঠ একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছে, “প্রস্তাবটির ব্যাপারে এখন পর্যন্ত কোনো সমঝোতা হয়নি। প্যারিসে তৈরি প্রস্তাবের ব্যাপারে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ রয়েছে। কাজেই কাতারের বিবৃতিটি অনেকটা আগ বাড়িয়ে বলা হয়েছে এবং তা সত্য নয়।”
আল-মায়াদিন বলেছে, ইসরাইল তার পণবন্দিদের উদ্ধার করতে না পারায় ইহুদিবাদীদের মধ্যে যে তীব্র হতাশা ও ক্ষোভ বিরাজ করছে তা প্রশমিত করার উদ্দেশ্যে ইসরাইলি গণমাধ্যম সাধারণ জনগণের মধ্যে আশাবাদ জাগ্রত করার জন্য এ ধরনের খবর প্রচার করেছে।
চীনের মধ্যস্থতা চাওয়ায় আমেরিকার ব্যর্থতা প্রমাণিত হয়েছে: হুথি
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল-হুথি বলেছেন, লোহিত সাগরে ইসরাইলগামী জাহাজে ইয়েমেনের হামলা ঠেকাতে চীনের সাহায্য গ্রহণের যে চেষ্টা আমেরিকা করছে তাতে প্রমাণিত হয়, ওয়াশিংটন ও লন্ডনের এ সংক্রান্ত মিশন ব্যর্থ হয়েছে।
তিনি বৃহস্পতিবার রাতে এক ভাষণে এ মন্তব্য করেন। তিনি বলেন, দেশে এবং বিদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তি ও ক্ষমতা ধীরে ধীরে কমে যাচ্ছে। হুথি নেতা জোর দিয়ে বলেন, গাজা উপত্যকায় গণহত্যামূলক আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের ইসরাইল বিরোধী অভিযান বন্ধ হবে না।
আব্দুল মালেক আল-হুথি বলেন, আমাদেরকে ইসরাইল বিরোধী অভিযান থেকে বিরত রাখতে উৎসাহিত করার জন্য চীনের শরণাপন্ন হওয়ার যে চেষ্টা ওয়াশিংটন করছে তাতে আমেরিকা ও ব্রিটেনের ব্যর্থতা প্রমাণিত হয়েছে।
আরও পড়ুন
সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।